Vande Bharat: স্বাধীনতা দিবসেই চাকা গড়াবে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের! কী জানাল রেল?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়ে যে, স্বাধীনতা দিবসের দিনেই পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে। লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনের পরেই নাকি ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সত্যিই কী তাই? কী জানাল রেল?

আরও পড়ুন: DA মামলায় জয়, দ্রুত মহার্ঘ ভাতা মেটাবার নির্দেশ হাইকোর্টের

হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন কবে হতে পারে তা নিয়ে নানান জল্পনা চলছিল। এবার বিষয়টি নিয়ে মুখ খুলল পূর্ব রেল। রবিবার পূর্ব রেলের তরফে জানানো হল, স্বাধীনতা দিবসের দিন হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে বলে যে খবরটি ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো। এখনও পর্যন্ত এই ট্রেনের ভাড়া, সূচি বা উদ্বোধনের তারিখ কিছুই নির্ধারণ করা হয়নি। যখনই এই বিষয়ে রেলওয়ে বোর্ডের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তা সরকারিভাবে জানানো হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের আধিকারিকরা।

স্বাধীনতা দিবসেই চাকা গড়াবে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের! কী জানাল রেল?
স্বাধীনতা দিবসেই চাকা গড়াবে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের! কী জানাল রেল?

ইতিমধ্যেই রাজ্যে ছুটছে ৩টি বন্দে ভারত এক্সপ্রেস। শনিবারই ট্রায়াল রান হয়েছে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের। রেল সূত্রে খবর, হাওড়া-পটনা বন্দেভারত এক্সপ্রেসে ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছনো যাবে। যেখানে অন্যান্য ট্রেনে পটনা যেতে সাড়ে সাত থেকে আট ঘন্টা।

স্বাধীনতা দিবসেই চাকা গড়াবে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের! কী জানাল রেল?

আপাতত যা খবর, তাতে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের দায়িত্ব পাচ্ছে পূর্ব-মধ্য রেলওয়ের পাটনা স্টেশন। অর্থাৎ পাটনায় সেই বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যে দিনগুলি পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলবে, সেই দিন সকালে পাটনা থেকে ছাড়বে ছাড়বে ট্রেন। তারপর দুপুরে হাওড়ায় পৌঁছাবে। আবার হাওড়া থেকে রাতে পাটনায়।

স্বাধীনতা দিবসেই চাকা গড়াবে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের! কী জানাল রেল?

স্বাধীনতা দিবসেই চাকা গড়াবে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের! কী জানাল রেল?
স্বাধীনতা দিবসেই চাকা গড়াবে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের! কী জানাল রেল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর