Kolkata Metro: ভোগান্তির ইতি! শীঘ্রই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ছুটবে মেট্রো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিত্যযাত্রীদের জন্য আসতে চলছে সুখবর! শীঘ্রই শেষ হতে চলছে সারাদিনের ভোগান্তি। মাত্র ১২ মিনিটেই হাওড়া ময়দান থেকেই পৌঁছে যাবেন এসপ্ল্যানেডে। অর্থাৎ খুব তাড়াতাড়ি চালু হতে চলছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। আপাতত উভয় দিক থেকে দুটি রেক চলবে বলেই জানা যাচ্ছে। তাছাড়াও আগামী বছরের জুনেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: কীভাবে মৃত্যু ছাত্রের? কসবা স্কুলের ঘটনাস্থলে ময়নাতদন্তকারী চিকিৎসকদল

এপ্রসঙ্গে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরের শেষের দিকেই চালু হতে চলছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা। আর এই নতুন মেট্রোর রুটে রয়েছে ৪টি স্টেশন। সেগুলি হল হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্ল্যানেড স্টেশন। যাত্রীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয় তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আশা করা যাচ্ছে যে, এই রুটে মেট্রো চললে নিত্যযাত্রীদের সুবিধা হবে। বাস পথের ঝক্কি নিতে হবে না। তাছাড়াও যাত্রীদের যাতায়াতের কথা ভেবে অত্যাধুনিক ব্যবস্থা থাকছে এই পথে।

ভোগান্তির ইতি, মাত্র ১২ মিনিটেই হাওড়া ময়দান থেকেই পৌঁছে যাবেন এসপ্ল্যানেডে
ভোগান্তির ইতি, মাত্র ১২ মিনিটেই হাওড়া ময়দান থেকেই পৌঁছে যাবেন এসপ্ল্যানেডে

উল্লেখ্য, প্রথম থেকেই ঠিক ছিল এই রুটে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ ও এসপ্ল্যানেড চারটে স্টেশন হবে। এই অংশে মেট্রো চালু হলে সুবিধা পাবেন যাত্রীরা। আর যেহেতু বউবাজারের অংশের কাজ এখনও বাকি রয়ে গিয়েছ। তাই এই মুহূর্তে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো চালু করা যাচ্ছে না। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, বউবাজারের অংশের কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আশা করা যাচ্ছে আগামী বছরের মাঝ থেকে শুরু হতে পারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।

ভোগান্তির ইতি, মাত্র ১২ মিনিটেই হাওড়া ময়দান থেকেই পৌঁছে যাবেন এসপ্ল্যানেডে

এপ্রসঙ্গে ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, “এইবার আধুনিক গ্রাউন্ড ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করে দ্রুত কাজ করা হবে। ফলে মেট্রো চলাচল করতে অসুবিধা হবে না। ২আর চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা শুরুর সম্ভাবনা রয়েছে। তাই সাময়িক হার্ডওয়্যার ও সফটওয়্যারের মেলবন্ধনে জুড়ে ফেলা হয়েছে এই দুই প্রান্তিক স্টেশন বলে সূত্রের খবর। তারপর আগামী বছরে যখন সমস্ত সমস্যা মিটে যাবে, তখন আশা করা যাচ্ছে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাবে।”

ভোগান্তির ইতি, মাত্র ১২ মিনিটেই হাওড়া ময়দান থেকেই পৌঁছে যাবেন এসপ্ল্যানেডে

ভোগান্তির ইতি, মাত্র ১২ মিনিটেই হাওড়া ময়দান থেকেই পৌঁছে যাবেন এসপ্ল্যানেডে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন