Local Train Cancelled: ১১দিন বন্ধ থাকছে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা, জানলো রেল কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ থেকে টানা ১১দিন বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন। কর্ড এবং মেন লাইনে ট্রেন বাতিল রাখছে পূর্ব রেল। শক্তিগড়ে কাজ চলার জন্য সেজন্য আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় (কর্ড এবং মেন লাইন) দৈনিক তিন জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের মধ্যে দু’জোড়া কর্ড লাইনের। এক জোড়া লোকাল ট্রেন মেন লাইনের।

আরও পড়ুন: ফুড প্লাজার পর ফের হাওড়া স্টেশনে চালু ‘জন আহার’, জানুন খাওয়ারের নতুন দাম

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের পর আরও কিছু কাজ থাকে। সেই কাজের জন্য আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড়ে চার ঘণ্টা ট্র্যাফিক ব্লক (সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত) থাকবে। সেজন্য কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

১১দিন বন্ধ থাকছে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা, জানলো রেল কর্তৃপক্ষ
১১দিন বন্ধ থাকছে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা, জানলো রেল কর্তৃপক্ষ

১১দিন বন্ধ থাকছে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা, জানলো রেল কর্তৃপক্ষ

3 3

হাওড়া থেকে ৩৬৮২৩ (কর্ড লাইন), ৩৭৮২৫ (মেন লাইন) এবং ৩৬৮২৫ (কর্ড লাইন) বর্ধমান লোকাল বাতিল থাকবে। আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ওই তিনটি ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। বর্ধমান থেকে কোন কোন লোকাল ট্রেন চলবে না? ৩৭৮২৬ (মেন লাইন), ৩৬৮৩৮ (কর্ড লাইন) এবং ৩৬৮৪০ (কর্ড লাইন) বর্ধমান-হাওড়া বাতিল থাকবে। ২২ অক্টোবর (শনিবার) পর্যন্ত ওই তিনটি ট্রেন চলবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর