নজরবন্দি ব্যুরোঃ প্রথম ওয়ানডেতে ভালোভাবে জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ল্যাজেগোবরে হয়েছে রোহিত শর্মার দল। অজিদের কাছে ১০ উইকেটে হেরেছে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বেঁচে যাওয়া ওভারের হিসাবে এটা ভারতের বৃহত্তম পরাজয়। সেই ম্যাচে ৩৯ ওভার হাতে নিয়ে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুনঃ বিরাট আমায় কোচ হবার প্রস্তাব দিয়েছিল, বিস্ফোরক বীরেন্দ্র সহবাগ, তোলপাড় ভারতীয় ক্রিকেট
সিরিজ ১-১ সমতায় আছে। দ্বিতীয় ওয়ানডেতে হারলেও প্ৰথম একাদশে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্র থেকে জানা যাচ্ছে, অক্ষর প্যাটেলের জায়গায় অন্তর্ভুক্তি হতে পারে । তার জায়গায় আসতে পারেন শার্দূল ঠাকুর।

ঠিক হয়েছে দলের ব্যাটিং অর্ডারে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের আগে নামতে পারেন হার্দিক পান্ডিয়া। ওয়ানডে বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের অফফর্ম চিন্তায় রেখেছে ভারতকে। যদিও রোহিত শর্মা জানিয়েছেন, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সূর্যকুমার পর্যাপ্ত সুযোগ পাবেন।
চলতি সিরিজের প্ৰথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়ে হয়েছেন সূর্য। তাও আবার প্ৰথম বলে। কেরিয়ারের প্ৰথম ছয় ওয়ানডেতে স্কাই দুটো হাফসেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। তিরিশ প্লাস এবং চল্লিশ প্লাস ইনিংসও হাঁকিয়েছিলেন। তারপর থেকেই ওয়ানডেতে তাঁর ফর্ম পড়তির দিকে। শেষ ১০ ওয়ানডেতে সূর্যের রান যথাক্রমে ৯, ৮, ৪, ৩৪, ৬, ৪, ৩১, ১৪, ০ এবং ০।

এই অবস্থায় হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে প্রমোশন ঘটিয়ে সূর্যকে ছয় নম্বরে নামানো হতে পারে। হার্দিক আইপিএলে গুজরাটের হয়ে ৪ নম্বরে নেমে টুর্নামেন্টে ৪৮৭ রান করেছিলেন। তাছাড়া ছয় নম্বর ব্যাটিং পজিশন সূর্যের ব্যাটিংয়ের ধরণের সঙ্গেও মানানসই। শেষের দিকে বল যত কমতে থাকে, ততই সংহার মূর্তি ধরতে পারেন তিনি। আর অক্ষরের জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনা।
এই জায়গায় আসতে পারেন শার্দুল ঠাকুর। ব্যাট হাতে বিরাট কোহলিকে ছাড়া চলতি সিরিজে একমাত্র অক্ষরকেই স্বচ্ছন্দ লেগেছে। তবে দুর্ভাগ্যের শিকার হয়ে অক্ষরকে শার্দূলের জন্য জায়গা ছাড়তে হবে। রবীন্দ্র জাদেজা থাকায় অক্ষর প্যাটেলের অন্তর্ভুক্তির কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই।
আজ সিরিজ নির্ণয়ের ম্যাচে কেমন হবে ভারতের একাদশ

একজন এক্সট্রা সিমারকে খেলাতে চাইবে ভারত। সেক্ষেত্রে, অক্ষর খেললে বসতে হবে কুলদীপ যাদবকে। বল হাতে কুলদীপ খারাপ করেননি। তবে দলের ব্যালান্স ঠিক রাখার জন্য অক্ষরের ওপর কোপ পড়তে পারে।



