নজরবন্দি ব্যুরো: সুন্দর ত্বক কে না পেতে চায়। কিন্তু রোজকার ব্যস্ত জীবনে ত খুবই দুষ্কর হয়ে ওঠে। তার ওপর আবার এই স্ট্রেসফুল জীবন। কিন্তু সত্যিই কি সুন্দর ত্বক পাওয়া এতটা কঠিন? রোজ নিয়ম করে ত্বকের চর্চা করেও মিলছে না ফল? কিছু ভুল করে ফেলছেন না তো? যা আপনার ত্বকের উজ্জ্বলতা বাধা হয়ে দাঁড়াচ্ছে?
আরও পড়ুনঃ বিরাট-অনুষ্কার, জানেন কি তাঁদের মোট সম্পত্তির পরিমান কত?


জেনে নিন কোন কোন ভুলগুলি এড়িয়ে চলবেন
1) বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লাগিয়ে বের হন হয়তো সবাই। কিন্তু সানস্ক্রিন লাগানোর সময় সাধারণ মানুষ কয়েকটা ভুল করে ফেলে। তারা সানস্ক্রিন লাগিয়েই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যান। কিন্তু সানস্ক্রিন লাগানোর নিয়ম হচ্ছে অন্তত 10 মিনিট আগে লাগিয়ে বাড়ি থেকে বেরোবে। নাহলে এটি কাজে আসবে না। এবং স্কিন ক্ষতিগ্রস্ত হবে।



2) বাইরে থেকে এসে অবশ্যই মুখ কোনো ফেস ওয়াশ এর সাহায্যে ভালো করে ধুয়ে ফেলুন। সে আপনি যতক্ষণ জন্যই বের হন না কেন। কারণ পাঁচ মিনিট ও ত্বকে বাইরের নোংরা ত্বকে জমার জন্য যথেষ্ট। ছাদে বা বারান্দা তে গেলেও এসে মুখ ধুন।
3) রোজ রোজ স্ক্রাব করবেন না। স্ক্রাব স্কিনের জন্য ভালো অবশ্যই। তবে সব ভালো জিনিসই পরিমাণ মত করা উচিত। নাহলে হৃতে বিপরীত হতে পারে। এতে আপনার স্কিন ক্ষয়ে যেতে পারে। অতিরিক্ত নষ্ট হয়ে যেতে পারে।
সুন্দর ত্বক পেতে চান! এই নিয়ম গুলো একটু মানলেই হবে মুশকিল আসান

4) ত্বকে বরফ ব্যবহার করা অনেক কার্যকরী সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু অতিরিক্ত বরফ যে কতটা ক্ষতিকর তার ধারণা অনেকের থাকে না। অনেকে খুব তাড়াতাড়ি ফল পাওয়ার আশায় সব কিছু বেশি ব্যাবহার করে ফলে তা হ্রিতে বিপরীত হয়ে ওঠে। ৫ মিনিটের বেশি ত্বকে বরফ লাগাবেন না। বরফ ব্যাবহার করার সময় কাপরে ভালো করে মুড়ে নেবেন। এবং দিনে দুবারের বেশি বরফ ব্যাবহার করবেন না।







