নজরবন্দি ব্যুরোঃ মানব শরীরের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে চোখ। বহু মানুষ তার প্রিয়জনের চোখের প্রেমে পরে। তাই প্রিয়তমারা চায় তাঁদের চোখকে আরও আকর্ষণীয় করে তুলতে। চায় তার চোখের পাতাকে আরও ঘন করে তুলতে। কিন্তু মাস্ককারা তো সবসময় ব্যাবহার করা সম্ভব হয়না। আর সব সময় এটি ইউস করলে চোখের ক্ষতি ও হয়। কিন্তু ঘরোয়া উপায়েও চোখের পাতা ঘন করা সম্ভব। রইলো সেই টিপস।
আরও পড়ুনঃ কেন ধর্মতলার নাম ধর্মতলা? জানলে অবাক হবেন


চোখের পাতায় ক্যাস্টর অয়েল লাগালে খুবই উপকার হয়। ক্যাস্টর অয়েল ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানেও ব্যাবহার করা হয়। শুধু তাই নয় চুলের বৃদ্ধিতে এমনকি চোখের পাতা ঘন করতে এই তেলের জুড়ি মেলা ভার। কারণ এই তেলে রয়েছে প্রচুর পরিমানে ফ্যাটি অ্যাসিড। রাতে প্রতিদিন ঘুমতে যাওয়ার আগে চোখের পাতায় অল্প করে তেল লাগিয়ে নিন এর পর সকালে ঘুম থেকে উঠে মুছে নিন।

নারকেল তেল ও চোখের পাতার বৃদ্ধিতে খুব উপকারে আসে। এই তেল যেমন স্কিনের উপকারে আসে তেমনই চুলের ও উপকারে আসে। তবে এক্ষেত্রে ব্যাবহার করতে হবে একেবারে খাটি তেল। তুলোয় করে অল্প পরিমানে নারকেল তেল লাগিয়ে নিন। এরপর সেটি চোখের পাতায় অল্প অল্প করে লাগিয়ে নিন। এরপর সেটি ভালকরে মুছে নিয়ে চোখ ধুয়ে নিন। আপনি চাইলে সারারাতের পরিবর্তে ৫, ৬ ঘণ্টার জন্যও রাখতে পারেন।


মাস্কারা ছাড়াই ঘন হবে চোখের পাতা, জেনে নিন কীভাবে

ভিটামিন ই ও খুবই উপকারী একটি তেল। এটি চুল, ত্বক, নখের পাশাপাশি চোখের পাতার বৃদ্ধিতেও খুব উপকারে আসে। কিন্তু এটি চোখের ভেতরে প্রবেশ করলে আপনি বিপদে পরবেন ফলে খুব সাবধানে ব্যাবহার করতে হবে এই তেল। ভিটামিন ই ভালকরে তুলোর সাহায্যে চোখে লাগিয়ে নিন এরপর কিছক্ষন রেখে ভালকরে মুখে মুখ ধুয়ে ফেলুন।







