নজরবন্দি ব্যুরো: যার চুল যত বড়, তার চুল ততো সুন্দর। আর এই সুন্দর চুলের যত্ন নেয়া ততোটাই কঠিন।বর্ষাকালে দেখা যায় নানা রকমের চুলের সমস্যা হতে। তাই এই বর্ষা মৌসুমে নিতে হবে চুলের বিশেষ যত্ন। কারণ বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকা। তার প্রভাব পড়ে চুলে। আসলে আবহাওয়ার জলীয় ভাব চুলে ব্যবহৃত বিভিন্ন প্রোডাক্টের রাসায়নিকের সঙ্গে বিক্রিয়া করে চুলকে নিস্তেজ করে তোলে। তাই এই সময়টায় বেশি চুল ওঠা এবং চুলের বিভিন্ন সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন: লিপস্টিকের ব্যবহারে বদলে গেল প্রস্রাবের রং, কেন এমন হল? কি বলছেন বিশেষজ্ঞরা?
বর্ষায় চুলের সমস্যার আরও একটা কারণ হল হাইড্রেশনের অভাব। কারণ চুল শুকনো থাকলে পরিবেশ থেকে বেশি আর্দ্রতা শোষণ করে। তাই বর্ষাকালে চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরী। চুলকে পর্যাপ্ত পুষ্টি এবং হাইড্রেটেড রাখলেই আবহাওয়ায় উপস্থিত জলের সঙ্গে এটা ভারসাম্য বজায় রাখতে পারবে। তাই বর্ষাকালে চুলের যত্ন নিতে কি কি ব্যবহার করবেন সেগুলি হল-

১. নিয়মিত তেল মাসাজ দরকার- চুলে তেল লাগালে শুষ্কতা দূর হয়, ডিপ কন্ডিশনিংয়ের সুফলও মেলে। তবে অতিরিক্ত তেল লাগাবেন না, পরিমাণমতো তেল চুলে লাগিয়ে সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে নেবেন।
২. চুল শুকনো রাখুন- বৃষ্টির জল থেকে চুল বাঁচিয়ে রাখুন, কারণ বৃষ্টির জলে প্রচুর অ্যাসিড ও নোংরাও থাকে। তাই একান্ত ঝামেলায় না পড়লে বৃষ্টির জল চুলে না লাগতে দেওয়াই বাঞ্ছনীয়। বড়ো ছাতা বা হুড দেওয়া রেনকোট ব্যবহার করুন। যদি কোনওভাবেই বৃষ্টির জল এড়াতে না পারেন, তা হলে বাড়ি ফিরে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নেবেন।

৩. হেয়ার প্রডাক্ট কম ব্যবহার করুন- মাথায় সেরাম বা জেল লাগালে কোনো লাভ হয় না। হেয়ার এক্সপার্টরা বলেন, মাথার চুলে যত বেশি প্রডাক্ট ব্যবহার করবেন চুলের ক্ষতি তত বেশি হবে। যদি সকালে বেরোনোর আগে ড্রায়ার দিয়ে চুল শুকোতে চান তা হলে চুলে হিট প্রোটেকটান্ট স্প্রে লাগিয়ে নেবেন। প্রতি সপ্তাহে নিয়ম করে হেয়ারস্টাইলিং প্রডাক্ট লাগাবেন না। বরং চুল স্বাভাবিক রাখুন এবং প্রাকৃতিক উপায় অবলম্বন করুন।
৪. অতিরিক্ত কন্ডিশনার নয়- চুলের দৈর্ঘ্যের মাঝামাঝি অংশ থেকে শেষ ভাগ পর্যন্ত কন্ডিশনার লাগান, তবে অতিরিক্ত কন্ডিশনার লাগানোর দরকার নেই। ঠান্ডা জল দিয়েই চুল ধোবেন।

বর্ষায় চুল পড়ে যাচ্ছে কিভাবে নেবেন যত্ন, জেনে নিন ৬টা উপায়

৫. নিয়মিত তেল ম্যাসাজ- চুলে তেল লাগালে শুষ্কতা দূর হয়, ডিপকন্ডিশনিংয়ের সুফলও মেলে। তবে অতিরিক্ত তেল লাগাবেন না, পরিমাণমতো তেল চুলে লাগিয়ে সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে নেবেন।
৬. হাইড্রেশন- চুল হাইড্রেটেড রাখতে সপ্তাহে একবার বা দু’বার হেয়ার মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটা চুলকে প্রয়োজনীয় পুষ্টি যোগাবে। শ্যাম্পু করার পর হেয়ার মাস্ক লাগাতে হবে। কাজ হয়ে গেলে লাগিয়ে নিতে হবে কন্ডিশনার। চুল রঙ করলেও হেয়ার মাস্ক ব্যবহার করা যায়।



