নজরবন্দি ব্যুরোঃ গর্ভাবস্থা একটি মেয়ের কাছে খুবই আনন্দের বিষয়। সন্তান একটি পরিবারে আসা যেমন তার মায়ের কাছে সুখদায়ক। তেমনই সেই পরিবারের কাছেও খুব আনন্দদায়ক। একটা মেয়ের গর্ভে যখন সন্তান আছে তখন তার পরিবার তাঁকে ভীষণ ভাবে যত্ন করে। সে কি খাবে না খাবে। সে কীভাবে উঠা পরা করবে, বসবে এমনকি কখন কখন কি কি খাওয়া উচিৎ অথবা কি খাওয়া উচিৎ না সমস্তটা খেয়াল রাখেন। কিন্তু সন্তান একবার পৃথিবীতে এসে যাওয়ার পর সেই খেয়ালটা আর কেউ রাখে না।
আরও পড়ুনঃ লাল পিঁপড়ার চাটনি! কীভাবে রাঁধবেন এই পুষ্টিকর চাটনি?


এমনকি মা নিজেও নিজের খেয়াল রাখা কমিয়ে দেয়। সন্তান পেটে থাকার সময় যেমন অনেক কিছু খাওয়া বারন থাকে তেমন ভাবেই গর্ভধারনের পরও মায়েদের বিভিন্ন খাবারের ওপর বিধিনিষেধ শোনা যায়। এই বিষয়ে যেমন অনেক প্রচলিত কথার প্রচলন রয়েছে তেমন ভাবেই ডাক্তাররাও সেই কথা বলেন।

অনেকে বলেন সন্তান হওয়ার পর মায়েদের নাকি পেঁপে খেতে নেই। তবে এই কথা কি আদৌ সত্য! তা নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। হবু মায়েরা পেঁপে খাবে না সে কথা সবাই বলেন কিন্তু সদ্য মায়েদেরও নাকি পেঁপে খাওয়া বারন এমন তথ্য উঠে এলো। কারণ পেঁপের যেমন উপকারিতা রয়েছে তেমনই রয়েছে কিছু অপকারিতাও।
যারা সদ্য মা হয়েছেন তাঁদের জন্য পেঁপে কতটা নিরাপদ! জেনে নিন সেই তথ্য

পেঁপে একটা মানুষের শরীরের জন্য কতটা কার্যকরী তা আমরা সবাই জানি। কারণ পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটা একে বারে ভুল যে পেঁপে গর্ভাবস্থায় শরীরের জন্য ক্ষতিকর। তবে এটি হল পাকা পেঁপের কথা। কাঁচা পেঁপে শরীরের জন্য ভালো হলেও তা গর্ভবতী নারীদের জন্য একেবারেই ভাল না। কারণ পাকা পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ঠিক একই কারণে সদ্য মা হওয়ার পর ও কাঁচা পেঁপে খেতে বারন করা হয়। এবং পাকা পেপে বেশী করে খেতে বলা হয়।









