Bananas in Monsoon: সুস্বাদু ফল কলা বর্ষায় কতটা নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শরীর সুস্থ রাখতে ফলের বিকল্প কিছু নেই, তাই কোন মানুষ যদি নিয়ম করে ফল খান তাহলে তার শরীর থাকবে সুস্থ ও সতেজ। নিত্যদিনের খাদ্য তালিকায় ফল থাকলে দূর হয় শারীরিক অনেক সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এক্ষেত্রে কলার জুড়ি মেলা ভার, এটি সুস্বাদ এছাড়াও এতে আছে পটাশিয়াম এবং ফাইবার।

আরও পড়ুনঃ ফের বিষ মদে প্রাণ গেল ৬ জনের, গুরুতর অসুস্থ অনেক, এবার হাওড়ায়

এছাড়াও আছে ভিটামিন বি, ভিটামিন সি এবং বহু অ্যান্টিঅক্সিড্যান্ট। হৃদরোগের আশঙ্কা কমানো, হাড়ের স্বাস্থ্যরক্ষা, পেশির সুস্থতা, কিডনি স্টোন প্রতিরোধ-সহ একাধিক উপকারিতা আছে কলায়। তবে এত উপকারিতা সত্ত্বেও কলা ঠিকমতো ঠিক খাবারের সঙ্গে খাওয়া না হলে শরীরের অপকারিতাই বেশি। আয়ুর্বেদ শাস্ত্র বলে, সূর্যাস্তের পর, রাতে এবং খালি পেটে কলা খাওয়া ঠিক নয়।

সুস্বাদু ফল কলা বর্ষায় কতটা নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদরা?
সুস্বাদু ফল কলা বর্ষায় কতটা নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদরা?

প্রতিদিন এই একটি ফল খেলে স্বাস্থ্যকর শরীর নিশ্চিত করা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় এবং মস্তিষ্কের কার্যকারিতা, এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে এবং হৃদরোগ কমায়। স্ট্রোকের ঝুঁকি। যাইহোক, আপনি যদি ভুল সময়ে কলা খাচ্ছেন বা কিছু খাবারের সাথে এটিকে জোড়া লাগাচ্ছেন, তাহলে এটি ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে।

সুস্বাদু ফল কলা বর্ষায় কতটা নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদরা?
সুস্বাদু ফল কলা বর্ষায় কতটা নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদরা?

বদহজমে যাঁরা কষ্ট পান, যাঁদের হাঁপানি আছে, তাঁদের রাতে কলা খাওয়া ক্ষতিকর বলে মনে করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। কারণ এর ফলে ‘কফ দোষ’ বেড়ে গিয়ে শরীরে শ্লেষ্মা বেড়ে যেতে পারে।

সুস্বাদু ফল কলা বর্ষায় কতটা নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদরা?
সুস্বাদু ফল কলা বর্ষায় কতটা নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদরা?

সূর্যাস্তের পর কলা খেলে ঘুম ঘুম ভাব পেতে পারে। ক্লান্ত লাগতে পারে ৷ দিনের বেলা কলা খেলে হজম করার যথেষ্ট সময় পাওয়া যায়৷ কারণ এতে প্রচুর ফাইবার আছে৷ বর্ষাকালে দুধ এবং দুগ্ধজাত খাবারের সঙ্গে কলা খেলে ক্ষতি হতে পারে শরীরের। কারণ এর ফলে শরীরে অগ্নিতত্ত্ব বেড়ে গিয়ে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দিতে পারে।

সুস্বাদু ফল কলা বর্ষায় কতটা নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদরা?

সুস্বাদু ফল কলা বর্ষায় কতটা নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদরা?

বর্ষায় কলা খাওয়ার ব্যাপারে আরও সতর্ক হওয়া জরুরি। কারণ বর্ষায় সর্দি – কাশি তো লেগেই থাকে, তা ছাড়াও এই সময় বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে। ভুল সময়ে ও পদ্ধতিতে কলা খাওয়ার অভ্যাস বাড়িয়ে দিতে পারে সমস্যা। হতে পারে পেটের গোলমালত। তাই বর্ষাকালে কলা খাওয়ার আগে পুষ্টিবিদের সঙ্গে এক বার কথা বলে নিতে পারলে ভাল হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন