ফের বিষ মদে প্রাণ গেল ৬ জনের, গুরুতর অসুস্থ অনেক, এবার হাওড়ায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদের বলি। হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়ায় বিষমদ খেয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ বর্ষার ঘাটতি বাংলায়, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে কবে ভ্যাপসা গরম থেকে মুক্তি?

অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিদিন সন্ধে হলেই ধীরে ধীরে ভিড় জমতে শুরু করে ঘুসুড়ি এলাকার একটি মদের দোকানে। মূলত শ্রমিকরাই সেই মদের ঠেকে ভিড় জমাতেন। মঙ্গলবার সেই ঠেকেই মদ্যপানের পর অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

9 13

রাত যত বেড়েছে, তাঁদের অবস্থার অবনতি হতে শুরু করে। আশঙ্কাজনক অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ এই এলাকার রেললাইনের ধারে বেশ কিছু দেশী মদের ঠেক রয়েছে।

 ফের বিষ মদে প্রাণ গেল ৬ জনের, গুরুতর অসুস্থ অনেক, এবার হাওড়ায়

ফের বিষ মদে প্রাণ গেল ৬ জনের, গুরুতর অসুস্থ অনেক, এবার হাওড়ায়

11 11

এলাকার কারখানার শ্রমিকরা প্রায়শই এই ঠেকগুলি থেকে মদ খান। ঐ রকমি এক ঠেক থেকে মদ খাওয়ার পরই এই ঘটনা ঘটেছে বলেও স্থানীয়েরা জানিয়েছেন। স্থানীয়রা একটি ঠেকে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেছেন বলেও জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন