নজরবন্দি ব্যুরোঃ নিম পাতার ব্যাবহার নতুন নয়। সেই প্রাচীনকাল থেকেই এই পাতার সঙ্গে পরিচিতি রয়েছে আমাদের দেশের মানুষদের। আধুনিক যুগে এসেও নিমের গুণ অস্বীকার করার ক্ষমতা নেই কারুর। তবে এবার জানা গিয়েছে করোনার সাথে লড়াই করতে সক্ষম নিম গাছের ছাল। পূর্বে নিম পাতার গুনের সম্পর্কে অবগত হয়েছে সকলেই। কিন্তু করোনা ঠেকাতে কতটা কার্যকরী নিম? জানলে চমকে যাবেন আপনি।
আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি লাল-হলুদের হীরা, শনিবার অস্ত্রপ্রচারের সম্ভাবনা


দিনকয়েক আগেই নিম গাছের ছাল নিয়ে গবেষণা শুরু করেছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের একটি প্রতিনিধি দল। সেখানেই উঠে এসে এক চাঞ্চল্যকর তথ্য। তাদের সমীক্ষা অনুসারে নিমের ছালে থাকে বিশেষ ধরনের নির্যাস। যা SARS-Cov-2 ভাইরাস প্রতিরোধে সক্ষম। এই ভাইরাস থেকেই নাকি সৃষ্টি হয়ে থাকে মারণ করোনা। তার বিস্তার কমাতেই যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়ে থাকে নিম গাছের ছাল।
সম্প্রতি ভাইরোলজি অফ জার্নালে উল্লেখিত একটি গবেষণার দেখা গিয়েছে, নিম গাছের ছালের মূল উপাদানগুলি নাকি ভাইরাল প্রোটিনকে নজর দিয়ে অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। তাই অতি স্বাভাবিকভাবেই করোনার শক্তিশালী রূপ ধ্বংস করতে যথেষ্ট কার্যকরী হয় সকলের পরিচিত এই গাছ।
করোনা ঠেকাতে কতটা কার্যকরী নিম? প্রকাশ্যে নয়া তথ্য

এই প্রসঙ্গে গবেষক তথা লেখক মারিয়া নাগেল বলেন, এই বিষয়ে এখনো গবেষণা চালানো হচ্ছে। গবেষকদের মূল লক্ষ্য, নিম ছালের মাধ্যমে বিশেষ ওষুধ তৈরি করা। যা আগামীদিনে করোনায় গুরুতর আক্রান্তদের জীবন নাশের ঝুঁকি কমাবে। তিনি আরও বলেন, আরও এক ধরনের ওষুধ নির্মাণের কথা গবেষকরা ভাবছেন, যারফলে আগামীদিনে আর করোনার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে না রোগীদের। ইতিমধ্যেই এই নিয়ে বিশেষ পরীক্ষা চালানো হয়েছে একাধিক পশুর মডেলে। সেখানে করোনার বিরুদ্ধে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের হদিশ মিলেছে। তাই এবার নিমের ছাল গুলিকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করে করোনা সংক্রমণ রুখতে বিশেষ ডোজ তৈরির কথা শোনা গিয়েছে।









