নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই ধীরে ধীরে দেশ থেকে কমতে শুরু করেছিল করোনা আক্রান্তের সংখ্যা। তবে সেইসময় চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছিল আগামী অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে ফের ক্ষমতা বিস্তার করবে এই মারন ভাইরাস। সেইমত বছরের শেষে র দিকে নতুন প্রজাতি ওমিক্রনের মাধ্যমে ফের নিজের ক্ষমতা বিস্তার করতে শুরু করেছে এই মারন ভাইরাস। তবে করোনা থেকে নিরাপদে আছেন আপনি? জেনেনিন আজই।
আরও পড়ুনঃ Srabanti-Om: বর-কনের রূপে ওম-শ্রাবন্তী, বছর শেষের আগেই বিয়ে সারলেন অভিনেত্রী
তবে আগের প্রজাতি গুলির মতো এতে আক্রান্তদের স্বাদ এবং গন্ধের অনুভূতির কোনও বদল দেখা যায় না যারফলে বর্তমান সময়ে অনেকের কাছেই অজানা ওমিক্রনের উপসর্গ গুলির কথা। এই নিয়েই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে। সেখানে বলা হয়েছে, ঠাণ্ডা লেগে যদি সর্দিতে কারুর নাক যদি ভিজে যায় তবে এই সংক্রমণের তেমন সম্ভাবনা নেই।
কিন্তু এর বদলে যদি শুকনো কাশি কিংবা স্বরভঙ্গের মতো সমস্যা দেখা দেয় তাহলে খুব তাড়াতাড়ি কোভিড পরীক্ষা করানো জরুরি। এক্ষেত্রে স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে সরাসরি সেই রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। তবে এই প্রজাতি কে চেনার বেশ কয়েকটি সাধারন উপসর্গ রয়েছে, যেগুলির মাধ্যমে সহজেই বোঝা যায় সংক্রমণের সম্ভবনার কথা।
কীভাবে বুঝবেন আপনি ওমিক্রন আক্রান্ত? জানুন উপসর্গগুলি

সেগুলির মধ্যে রয়েছে হঠাৎ গলার স্বর বদলে যাওয়ার পাশাপাশি গলা ব্যথার মতো উপসর্গ। পাশাপাশি অবসাদ ও ক্লান্তিভাবের মত বিষয়। তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে হটাৎ ঠাণ্ডা লেগে যাওয়ার , শুকনো কাশিও মাথা যন্ত্রণার মতো উপসর্গ গুলি। তাই আগে ভাগেই সাবধান থাকুন ও প্রয়োজনে কোভিড পরীক্ষা করুন দ্রুততার সাথে।



