নজরবন্দি ব্যুরোঃ এই বছর টলিউড অভিনেত্রী শুভশ্রী ৩৩ বছরে পদার্পণ করলেন। তবে এইবারের জন্মদিন অন্যবারের থেকে একেবারেই আলাদা। এইবছর শুভশ্রী অন্তঃসত্ত্বা। আর কিছুদিন পরেই ঘরে আসতে চলেছে নতুন অতিথি। এইবার কীভাবে পালন হল তার জন্মদিন। কী কী নতুন চমক ছিল?
আরও পড়ুনঃ সেন্সর বোর্ডের কোনরকম কাঁচি ছাড়াই মুক্তি পেল ‘টাইগার ৩’র নতুন টিজার
কাল রাত ১২ টা থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে অভিনেত্রীর সামাজিক মাধ্যম। বিভিন্ন টলিউড অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন অভিনেত্রী শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিল। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে অনস্কিনের মিঠাই।

তবে সকলে শুভেচ্ছা জানালেও। স্ত্রীর জন্মদিন কীভাবে পালন করবে রাজ। এই নিয়ে কিন্তু অনুরাগীদের মনে কৌতূহলের শেষ নেই। কাএওন রাজ শুভশ্রীকে কতটা যত্ন করে তা কারোরই অজানা নয়। অভিনেত্রী সর্বত্র রাজের প্রশংসা করে বেড়ায়। তবে রাজ কীভাবে জন্মদিন পালন করবে তা এখনও সামনে আসেনি। এখন শুধু সময়ের অপেক্ষা।
৩৩ বছরের জন্মদিন কেমনভাবে পালন করলেন শুভশ্রী? কী উপহার দিলেন রাজ?

এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী। তার প্রথম সন্তান ইউভান। বেশ কিছুদিন আগে তারও জন্মদিন গিয়েছে। সেই জন্মদিনও ধুমধাম ভাবে পালন করা হয়েছে। শুধু তাই নয় কিছুদিন আগেই সাধ খেয়েছেন অভিনেত্রী। সবকিছু মিলিয়ে অভিনেত্রীর জীবনে যেন উৎসবের শেষ নেই। বেশ চুটিয়ে অনুভব করছেন মাতৃত্ব। তিনি বারবার বলেন মাতৃত্ব কোন ব্যাধি নন। এমনকি তিনি এই অবস্থায় জিম এবং শরীরচর্চাও করেন নিজেকে সুস্থ রাখতে।



