SSC Scam: সপ্তাহে ৫ দিন অর্পিতার ফ্ল্যাটে আসতেন পার্থ! মন্ত্রীর সাথে তার সম্পর্ক কি? জেরায় জানালেন অর্পিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে অভিযান চালিয়েছে ইডি। সেই অভিযানে দক্ষিণ কলকাতার একটি আবাসন থেকে ইডি উদ্ধার করে প্রায় ২১ কোটি টাকা। সেই ফ্ল্যাটের মালিক হিসাবে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে।

আরও পড়ুনঃ শিক্ষক পদে নিয়োগের জন্য চলত চেইন, ইডিকে জানালেন অর্পিতা

কিন্তু কে এই অর্পিতা? কি সম্পর্ক তার পার্থ বাবুর সাথে? কীভাবে আলাপ? সব নিয়েই এবার মুখ খুলেন ইডি-র কাছে অর্পিতা। এক প্রোমোটারের মাধ্যমে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে আলাপ অর্পিতা মুখোপাধ্যায়ের। ওই প্রোমোটার প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ।

6 17

ইডির জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখোপাধ্য়ায় এমনটাই দাবি করেছেন বলে খবর। ইডি সূত্রে খবর, অর্পিতা জানান যে, ওই প্রোমোটারের মাধ্যমে ৭ বছর আগে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় তাঁর। এরপর থেকে যাওয়া-আসা বাড়ে। সেই সুবাদে বাড়ে মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতাও।

সপ্তাহে ৫ দিন অর্পিতার ফ্ল্যাটে আসতেন পার্থ! মন্ত্রীর সাথে তার সম্পর্ক কি? জেরায় জানালেন অর্পিতা

মন্ত্রীর সঙ্গে তাঁর ‘সম্পর্ক পারিবারিক’ বলেও জেরায় দাবি করেছেন অর্পিতা। অপর দিকে প্রতিবেশী সূত্রে খবর, বিলাসবহুল জীবনযাপন করতেন অর্পিতা । সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিনই পার্থ চট্টোপাধ্যায় আসতেন ডায়মন্ড সিটির ফ্ল্যাটেই।

7 15

সপ্তাহে ৫ দিন অর্পিতার ফ্ল্যাটে আসতেন পার্থ! মন্ত্রীর সাথে তার সম্পর্ক কি? জেরায় জানালেন অর্পিতা

ইডি হানা দেওয়ার আগেই গায়েব করা হয়েছে নামকরা দামি কোম্পানির ৭ থেকে ৮টি গাড়ি। পাশাপাশি, অর্পিতার পরিচারিকাও জানিয়েছেন যে, মাঝে মাঝেই তাঁর টালিগঞ্জ ও করুণাময়ীর ফ্ল্যাটে আসতেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর