কেমন আছেন শাহরুখ? ফাইনালে মাঠে থাকবেন? সব জানালেন জুহি চাওলা

SRK: মঙ্গলবার কেকেআর এবং সানরাইজ়ার্স হায়দ্রাবাদের আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২২ মে হিট স্ট্রোকের কারণে শাহরুখ খানকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যার পরে ভক্তেরা চিন্তায় পড়েছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান স্ত্রী গৌরী খানও। অভিনেত্রী জুহি চাওলাও তাঁর বন্ধু এবং কেকেআর টিমের পার্টনার শাহরুখের সুস্থতার খোঁজখবর নেন।

আরও পড়ুন: গরুচুরির টাকায় হিরণের হিরোগিরি! ‘আমার ভদ্রতা দুর্বলতা নয়’ শুভেন্দুকে বার্তা দেবের

srk1

বৃহস্পতিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। এখন কেমন আছেন শাহরুখ? জানালেন বান্ধবী, সহ-অভিনেত্রী এবং কেকেআর-এর সহ-মালকিন জুহি চাওলা। জুহি বলেছেন, “ঈশ্বরই বাঁচিয়ে দিয়েছে শাহরুখকে।”

srk2

শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করেছেন শাহরুখ। সেই সঙ্গে এটাও তিনি জানিয়েছেন, রবিবার ২৬ মে, দলকে উৎসাহ দিতে মাঠেও হাজির থাকতে পারেন শাহরুখ। উল্লেখ্য, হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ। মঙ্গলবার কেকেআর এবং সানরাইজ়ার্স হায়দ্রাবাদের আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি।

কেমন আছেন শাহরুখ? ফাইনালে মাঠে থাকবেন? সব জানালেন জুহি চাওলা

srk3

ম্যাচ শেষ হওয়ার পরে, টিমের সঙ্গে শাহরুখ গভীর রাতে আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলে পৌঁছেছিলেন। যেখানে তাঁকে স্বাগতও জানানো হয়েছিল। কিন্তু, ২২ মে সকালে শাহরুখের স্বাস্থ্যের অবনতি হলে দুপুর ১টার দিকে তাঁকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন