এবার সরকারী কর্মচারীদের জন্য সুখবর, তৈরি হতে চলেছে আবাসন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার সরকারী কর্মচারীদের জন্য সুখবর, তৈরি হতে চলেছে আবাসন। ভোটের আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মুখে হাসি। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার আবাসনের ব্যবস্থা করা হবে।নিউটাউনের অ্যাকসন এরিয়া ১,২ ও ৩-তে মোট ৪০০ টি প্লটের জন্য বরাদ্দ করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যারা এখানে আবেদন করতে পারবেন। তিনটি ক্যাটাগরি হল যথাক্রমে HIG, MIG-(।), MIG-(।।)।

আরও পড়ুনঃ “আরও একটা ল্যাম্পপোস্ট চলে গেল,” দীনেশ ত্রিবেদী চলে যাওয়ায় দলে কোন ক্ষতি হবেনা, মন্তব্য মদনের

- Advertisement -

HIG ক্যাটাগরির আবাসনের ক্ষেত্রে ১৯,৮৭,১৯৬ টাকা কাঠা প্রতি দামে প্রায় ৫.৯৮ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে। এছাড়া ১৬,৫৫,৯৯৭ টাকা প্রতি কাঠা দামে MIG-(।) ও MIG-(।।) ক্যাটাগরির আবাসনের জন্য যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যসরকারি কর্মচারীরা তাদের ক্যাটাগরি অনুযায়ী কোঅপারেটিভ তৈরি করে আবেদন করতে পারবেন।

প্রতিটি কোঅপারেটিভে অন্তত পক্ষে ৮ জন সদস্য থাকতে হবে। লটারির ভিত্তিতে জমি বন্টন করা হবে। প্রসঙ্গত,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট ঘোষণা করেছিলেন সেখানে ব্রাজ্জের যুবশক্তি চাকরির জন্য একটি বিশেষ প্রকল্প চালু করা হয়।সেখানে প্রতি তিন বছর অন্তর ১০ হাজার ছাত্র-ছাত্রীকে সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে পার্শ্বশিক্ষকদের প্রসঙ্গেও বিরাট ঘোষণা করেন।

এবার সরকারী কর্মচারীদের জন্য সুখবর, তৈরি হতে চলেছে আবাসন। প্রত্যেক বছর ৩ শতাংশ হারে তাদের বেতন বর্ধিত করা হবে বলে ঘোষণা করা হয়। রাজ্য বিধানসভা বাজেটে একইসঙ্গে উড়ালপুল এবং রাস্তার জন্য বিরাট অংকের বরাদ্দ করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর