‘অমর প্রেম’, বালির দুই গৃহবধূ অনন্যা ও রিয়াকে বিয়ে করতে চাই সেই দুই রাজমিস্ত্রি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘অমর প্রেম’, নিজেদের প্রেমকে ফিরে পেতে বালির সেই দুই রাজমিস্ত্রি শেখর রায় এবং অভিজিৎ দাস এবার আদালতে নিজেদের বক্তব্য পেশ করলেন। এই দুই রাজমিস্ত্রির তাদের পুরনো প্রেমকে আইনি পথে ফিরে পেতে চাই এবং তাদের প্রেমের পরিণতি অবশ্যই ছাদনা তলা পর্যন্ত পৌঁছতে চাই। আজ বৃহস্পতিবার আদালতে এমনি কথা বললেন বালির দুই গৃহবধূ অনন্যা ও রিয়ার রাজমিস্ত্রি প্রেমিক শেখর রায় এবং শুভজিৎ দাস ।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালে নার্সকে লাগাতার ধর্ষণ, অভিযোগের তির চিকিৎসকের দিকে

গত ১৫ ডিসেম্বর নিজের সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে যান বালির সচিন্দা থানার কর্মকার পরিবারের বধু রিয়া এবং অনন্যা। তারপর বেশ কিছু দিন নিখোঁজ থাকার পর পুলিশের মাধ্যমে তার বাড়িতে কাজ করতে আসা দুই রাজমিস্ত্রির সঙ্গে ধরা পড়েন এই গৃহবধূরা। এরপর ওই দুই রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করে পুলিশ। রিয়া অনন্যাকে পুলিশ ছেড়ে দিলেও তাদের জায়গা হয়নি শ্বশুরবাড়িতে।

আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আদালতে আসেন রাজমিস্ত্রি শেখর রায় এবং শুভজিৎ দাস। আর সেখানেই তারা তাদের প্রেমকে ফিরে পেতে এই আবেদন জানান। আদালত চত্বরে দাঁড়িয়ে শেখর এবং সুভজিৎ জানান, রাজমিস্ত্রি বলে কি আমরা মানুষ নই।

আমাদের কি মন নেই। আমরাও তো ভালোবাসতে পারি। তারা একযোগে জানিয়েছেন অনন্যা ও রিয়া দু’জনকেই ভালবাসেন তারা দুজনে। তারা যদি রাজি থাকেন তবে তাদের সঙ্গে সংসার পাততে চান এবং তা অবশ্যই আইন মেনে।

‘অমর প্রেম’, বালির দুই গৃহবধূ অনন্যা ও রিয়াকে বিয়ে করতে চাই সেই দুই রাজমিস্ত্রি!

তাই কথায় বলে, ‘পিরিতে মজিলে মন কি বা হারি কিবা ডোম’। প্রেম মানে না কোন জাত, মানে না কোনয়, মানে না উঁচু-নিচুর ভেদাভেদ। তা আরো একবার প্রমান করলো এই দুই রাজমিস্ত্রি এবং দুই গৃহবধূর ভালোবাসা। এবার কি করবেন রিয়া ও অনন্যা? বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন