Horoscope Today: আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন….. আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে, আপনার জীবন কোন পথে চলার ইঙ্গিত করছে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে…

আরও পড়ুনঃ অপরাধ করে পার পেয়ে যাবে, সে ভুল ভাবছে, সাফ বার্তা অভিষেকের

অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য কী বলছে আজকের রাশিফল!

মেষ- নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও আপনার সুনাম হবে। গোপন কোনও রোগ বৃদ্ধি ও তার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় বিচক্ষণতার জন্য সকলের মন জয়। গুরুজনদের অনুগত থাকার চেষ্টা করুন। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে।

আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..
আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..

বৃষ- বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। ভাই-বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সাফল্য পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। কোনও পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা।

মিথুন- আত্মীয়রা আপনার উদার আচরণের জন্য আপনার সুযোগ নিতে চেষ্টা করতে পারে। বিনিয়োগ করার আগে ভেবে নিন। নিজেকে নিয়ন্ত্রিত করুন অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায় সাফল্য থাকলেও ব্যয় থাকবে প্রচুর। উচ্চশিক্ষার ক্ষেত্রে বহুদূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে।

কর্কট- আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারী বজায় রাখুন। প্রেমে প্রতারণার শিকার হতে পারেন। আজ পথেঘাটে একটু সাবধানে চলুন, আঘাত লাগতে পারে। ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ ভাল সময় নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি।

আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..
আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..

সিংহ- হস্তশিল্প ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভাল। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে। স্ত্রীর সঙ্গে অশান্তি সংসারে ঝামেলা তৈরি করবে। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে, যা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। লটারি কাটবেন না। পরোপকার করে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন।

কন্যা- আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে। বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কাজের ব্যাপারে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি। অতিরিক্ত অর্থলাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন।

তুলা- ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটান। চাকরির স্থানে সুনাম পাবেন। আজ ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে। কারও কাছ থেকে সুপরামর্শ পেতে পারেন। আজ কর্মক্ষেত্রে কারও উপর অভিমান হতে পারে। স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে। কোনও সৌখিন বস্তু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।

আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..
আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..

বৃশ্চিক- ব্যবসায়ে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আজ দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। আপনার মেজাজ সারা দিন ভাল থাকবে। আজ সকালের দিকে খুব আনন্দে থাকবেন। চাকরির ভাল সুযোগ আসতে পারে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে পরামর্শ দিতে হতে পারে। সহকর্মীর হিংসার জন্য কর্মস্থানে ঝামেলার সৃষ্টি হতে পারে। শেয়ারে সংক্রান্ত ব্যবসার সুযোগ নিতে পারেন।

ধনু- আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। আগুনের নিয়ে খুব সাবধানে কাজ করুন, বিপদের আশঙ্কা। ছেলে-মেয়েদের জন্য চিন্তা থাকলে মিটে যাবে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি বাধতে পারে। কর্মস্থানে শত্রুবৃদ্ধি হতে পারে। মা-বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধি। আইনি কোনও কাজে শুভ পরিবর্তন।

মকর- আত্মীয়-বন্ধুদের অবহেলা আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। দীর্ঘস্থায়ী লাভের জন্য বিনিয়োগ করতে পারেন। আজ যে কোনও কাজেই মনোযোগ বসাতে সমস্যা তৈরি হতে পারে। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হতে পারে। অর্থব্যয় নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ। স্বামী-স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতি। প্রেমে অশান্তির জন্য শূন্যতাবোধ।

আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..

আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..
আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..

কুম্ভ- মানসিক চাপের প্রত্যক্ষ প্রভাব আপনার স্বাস্থ্যকে আরও খারাপ করতে পারে। আর্থিক অবস্থার উন্নতির কারণে, আপনার পক্ষে গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস কেনা অনেকাংশে সহজ হবে। অশান্তি থেকে একটু দূরে থাকুন, পুলিশ পর্যন্ত যেতে পারে। নিজের শরীরের উপর বিশেষ নজর দিন। টাকা-পয়সা বুঝে খরচ করুন, আজ ব্যয়বহুল দিন। সংসারের দায়িত্ব তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।

মীন- সংসারে ঝামেলা কর্মক্ষেত্রের প্রভাব ফেলতে পারে। অর্থের বিষয় সংযত হন। অযথা খরচের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। স্বাস্থ্য ভাল থাকবে। সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা করতে হবে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। নতুন কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ ঘটতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি ঘটতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি বাড়তে পারে। প্রেমে আনন্দ বাড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত