নজরবন্দি ব্যুরোঃ করোনার তৃতীয় ঢেউয়ের সময় রাজ্যজুড়ে শোনা গিয়েছিল ডায়মণ্ড মডেলের কথা। সেবার এই মন্তব্য প্রথম করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশ প্রশাসনের কার্যক্রম নিয়ে সুনাম করলেন তৃণমূল সাংসদ। সেই সঙ্গে বার্তা দিলেন, অপরাধ করে পার পেয়ে যাবে, সে ভুল ভাবছে।
আরও পড়ুনঃ জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, কোচবিহারে তৃণমূলের সংঘাত প্রকাশ্যে


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, রাজ্য প্রশাসনের প্রত্যেককর্তা, রাজ্য সরকারের সর্বস্তরের প্রতিনিধি ও কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে। সে যত বড় রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত থাকুক না কেন। যত বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকুক না কেন। যদি কেউ ভাবে কোনও দুর্ঘটনা বা অপরাধ করে পার পেয়ে যাবে, তা হলে সে ভুল ভাবছে।

ডায়মণ্ড হারবারের সাংসদের কথায়, আপনারা নিশ্চিন্তে থাকুন। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুদীপ্ত সেনের মতো অপরাধীকে কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে আপনি সুন্দরবন থেকে কোচবিহার, যেখানেই পালান, ২৪ ঘণ্টা লাগবে প্রশাসনের আপনাকে জেলে ঢোকাতে। যাঁরা ভাবছে যে প্রশাসন ব্যবস্থা নেবে না, আমি আঙুল দিয়ে দিয়ে এক একটা ঘটনা দেখাতে পারি যেখানে প্রশাসন কাজ করেছে। তাই অপরাধীরা নিশ্চিন্তে থাকবে পারবে না।


তিনি বলেন, মেটিয়াবুরুজ থেকে শুরু করে ডায় রবারের নদীর ধার পর্যন্ত মোট ৯ টি আইসি থানা, ৪টি ওসি থানা ও একাধিক আউটপোস্টে পুরো এলাকায় নজর সিসিটিভি-র মাধ্যমে। ২০১৮ সাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে যা এ রাজ্যে প্রথম বলেই দাবি করেছেন অভিষেক। এখন অনেক পুলিশ জেলাই সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা শুরু করে দিয়েছে।
তৃণমূল সাধারণ সম্পাদকের কথায়, দিনে ৩০ হাজার পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও সেই মাত্রা ছাড়িয়ে একদিনে ৫০ হাজার। করোনা পরীক্ষার রেকর্ড করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, ডায়মন্ড হারবার মডেল নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে শুধুমাত্র বাংলা নয়, দেশের একাধিক জায়গাতেও ডায়মন্ড মডেলের অনুকরণ করা হয়েছে।
অপরাধ করে পার পেয়ে যাবে, সে ভুল ভাবছে, সুদীপ্ত সেনের প্রসঙ্গ টেনে কটাক্ষ অভিষেকের
একই সঙ্গে ডায়মণ্ড হারবারে একটি মিডিয়া সেল খোলার কথাও উল্লেখ্য করে তিনি। অভিষেকের কথায়, সাংবাদিকদের কাছে অনেক খবর থাকে। পুলিশকে কোনও খবর দিলে সাংবাদিককে যাতে পুরস্কৃত করা হয় সেই কথাও জানালেন তিনি।








