নজরবন্দি ব্যুরোঃ আজ সোমবার। আজ সপ্তাহের শুরুতেই সুখকর দিন আসতে চলেছে এই রাশিগুলির জীবনে। কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা। আজ কোন রাশির ভাগ্যে রয়েছে উন্নতি? কী বলছে আপনার রাশিফল। এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল। সপ্তাহের শুরুতেই উন্নতির যোগ রয়েছে এই রাশিগুলির, দেখে নিন আজকের রাশিফল
আরও পড়ুনঃ ১০০ বছরে প্রথম মহালয়ার ভোরে সূর্যগ্রহণ, অমঙ্গলের ইঙ্গিত?


মেষ: এই রাশির জাতকেরা আবেগ থেকে দূরে থাকুন নয়ত সিদ্ধান্ত নিতে ভুল হবে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা ফসলের ন্যায্য মূল্য পাবেন। শিল্পী, কলাকুশলী ও অভিনেতা-অভিনেত্রীদের সময়টি শুভ। পুরনো কোনও রোগের জন্য কষ্ট পেতে পারেন।

বৃষ: আজকের আর্থিক লেনদেনের প্রভাবগুলি আপনার সঙ্গে খুব দীর্ঘ সময়ের জন্য থাকতে পারে। কর্মপ্রার্থীরা এই সময় চাকরির জন্য বসে না থেকে নিজের উদে্যাগে ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ইতিমধ্যে, শেষ অবশিষ্ট মেয়াদোত্তীর্ণ কাজগুলি পরিষ্কার করুন।



মিথুন: অন্য কথায়, দূরদর্শী সমস্যাগুলি মোকাবেলা শুরু করুন, যেগুলি আপনার জীবনকে একটি বড় ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দিনটি অস্থির এবং সময় নষ্ট করার নয়। এই সপ্তাহটিতে আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবের কাছ থেকে দামি উপহার পেতে পারেন।

কর্কট: এখনও প্রশ্ন করা এবং উত্তর দেওয়া বাকি আছে। অন্তত ততক্ষণ পর্যন্ত কোনও পদক্ষেপ নেবেন না যতক্ষণ না আপনি পুরোপুরি নিশ্চিত হয়ে যান যে আপনি জিতবেন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে ছোটখাট ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন।

সিংহ: দীর্ঘদিনের আটকে থাকা কাজ পূর্ণ হবে। কাজে সাফল্য আসবে। কোথাও টাকা বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে। তবে অযথা ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না।

কন্যা: জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। বিবাহযোগ্যদের জন্য খুশির খবর আসতে পারে। ব্যবসা করলে ভালো ফল পাবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কাজ পেন্ডিং রাখবেন না। কর্ম ব্যবসায় শুভ সম্ভাবনা বৃদ্ধি পাবে। সুযোগগুলো কাজে লাগাবেন।

তুলা: কেরিয়ার ব্যবসায় অগ্রগতি হবে। পরিকল্পনায় ফোকাস করবেন। রুটিন ঠিক করবেন। বিবাদ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সক্রিয় থাকবেন। দ্রুততা বজায় রাখুন।

বৃশ্চিক: আর্থিক সুযোগ বাড়বে। পরিকল্পনার গতি বাড়বে। অধ্যবসায় বাড়বে। আপনি স্থিতিশীলতার শক্তি পাবেন। ব্যবস্থাপনায় যোগদান করুন। উদ্ভাবন বাড়বে। ব্যবসায় ভালো করবেন। সৌভাগ্য বাড়বে। পরিশ্রমের ফল পাবেন।

ধনু: আর্থিক বিষয়ে আকস্মিকতা বজায় থাকবে। ধৈর্য ধরে কাজ করবেন। পেশাদারিত্ব থাকবে। রুটিন ভালো রাখবেন। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর: ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে।

কুম্ভ: অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বিশেয সুযোগ আসতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে।

সপ্তাহের শুরুতেই উন্নতির যোগ রয়েছে এই রাশিগুলির, দেখুন কি রয়েছে আজকের রাশিফলে
মীন: আজ খরচ বৃদ্ধি পেতে পারে। অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে।








