শাহের দেখা বোমা কারখানার নথি দিতে পারল না তাঁরই স্বরাষ্ট্রমন্ত্রক, দায় চাপালো রাজ্যের উপর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাহের দেখা বোমা কারখানার নথি দিতে পারল না তাঁরই স্বরাষ্ট্রমন্ত্রক, দায় চাপালো রাজ্যের উপর। রাজ্যে এসে বারবার বিভিন্ন সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে শোনা গেছে রাজ্যের প্রতিটি জেলায় বোমা তৈরির কারখানা আছে। অমিতের ওই দাবির প্রেক্ষিতে বাংলার কোথায় কোথায় বোমা তৈরির কারখানা রয়েছে তথ্যের অধিকার আইনে তা জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করেন সাকেত গোখলে নামের এক ব্যক্তি। তবে এই ঘটনায় মুখ পুড়ল কেন্দ্রের। ওই ব্যক্তির প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি তারা।

আরও পড়ুনঃ শাহের দেখা বোমা কারখানার নথি দিতে পারল না তাঁরই স্বরাষ্ট্রমন্ত্রক, দায় চাপালো রাজ্যের উপর।

বরং হিসেব দেওয়ার দায় চাপিয়েছে কেন্দ্রের ওপর। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, নির্বাচনে জিততে বাংলার বদনাম করার জন্য এমন মন্তব্য করেছিলেন অমিত। বিজেপি-র পাল্টা দাবি, সম্প্রতি পশ্চিমবঙ্গে এমন কোনও নির্বাচন হয়নি যেখানে বোমার আওয়াজ শোনা যায়নি। ঘটনার সূত্রপাত গতবছরের অক্টোবরে। যখন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অমিত বলেন পশ্চিমবঙ্গের সব জেলায় বোমা তৈরির কারখানা রয়েছে। শুধু তিনি নন রাজ্যের বিভিন্ন বিজেপি নেতাদের মুখেও মাঝে মাঝে শোনা জায় এই অভিযোগ। সেই প্রেক্ষিতেই তথ্যের অধিকার আইনে সবিস্তারে জানতে চেয়ে ওই মাসেই আবেদন করেন সাকেত। আবেদনে বলা হয়, কীসের ভিত্তিতে অমিত ওই দাবি করেছিলেন?

তিনি কি জেলা অনুযায়ী বোমা তৈরির কারখানাগুলির তালিকা দিতে পারবেন? রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনও দফতর, সংস্থা বা পুলিশ কি তাঁকে এই তথ্য জানিয়েছে? যদি তিনি জেনেই থাকেন তবে তিনি কেন রাজ্য সরকার বা রাজ্য পুলিশকে সে কথা জানাননি? সাকেতের ওই আবেদনের জবাব আসে গত ৩ মার্চ। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই। তা ছাড়া আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্যই সেই তথ্য দিতে পারে। প্রশ্ন উঠছে, তাহলে কীসের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই মন্তব্য করেছিলেন? এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক সঠিক ব্যাখ্যা দিতে না পারায় অমিতকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছে তৃণমূল।

শাহের দেখা বোমা কারখানার নথি দিতে পারল না তাঁরই স্বরাষ্ট্রমন্ত্রক, দায় চাপালো রাজ্যের উপর। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ”শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য বাংলার বদনাম করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপারে কিছু না জেনেই উনি এ রকম মন্তব্য করেছেন। তাঁর এই বিশেষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাকে এবং বাঙালিকে অপমান করা হয়েছে।” অন্য দিকে, রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ”তৃণমূল জমানায় বোমার আওয়াজ ছাড়া কোনও নির্বাচন হয় না। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও বোমা উদ্ধার হচ্ছে। তা ছাড়া রাজ্য সরকার তো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য পাঠায়নি কেন্দ্রকে। তা হলে কেন্দ্র কী ভাবে জানাবে তা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত