Puja Holiday: সামনের পুজোতে টানা ১১ দিন ছুটি, ঘোষণা রাজ্য সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। চলতি বছরের তুলনায় ১০ টি ছুটি কমছে আসন্ন নতুন বছরে। শুক্রবার নয়া ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য অর্থ দফতর। প্রকাশিত তালিকা অনুযায়ী ১০ টি ছুটির দিন এমন আছে যেদিন পড়েছে রবিবার।

আরও পড়ুনঃ করোনার নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে প্রধানমন্ত্রীর জরুরী বৈঠক

আবার শনিবারও রয়েছে কয়েকদিন। আর ছুটির দিন শনি – রবিবার পড়ে যাওয়ায় অনেক ছুটিই নষ্ট হবে ২০২২ সালে। তবে এর সাথে সুখবর আছে সরকারি কর্মীদের জন্য। আগামী বছর পুজোতে সরকারি কর্মচারিদের জন্য লম্বা ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। টানা ১১ দিনের ছুটি।

সামনের পুজোতে টানা ১১ দিন ছুটি, ঘোষণা রাজ্য সরকারের
সামনের পুজোতে টানা ১১ দিন ছুটি, ঘোষণা রাজ্য সরকারের

আগামী বছর পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর পঞ্চমীর দিন থেকে। পয়লা অক্টোবর মহাষষ্ঠীর দিনও ছুটি। পাবলিক হলিডে উপলক্ষে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর ছুটি। এছাড়া ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুজো উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে।

সামনের পুজোতে টানা ১১ দিন ছুটি, ঘোষণা রাজ্য সরকারের
সামনের পুজোতে টানা ১১ দিন ছুটি, সরকারি কর্মীদের

এর মধ্যে ২ ও ৯ অক্টোবর হচ্ছে রবিবার। উল্লেখ্য অর্থ দফতর প্রকাশিত তালিকা অনুযায়ী ছুটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটিতে এনআই অ্যাক্টে সাধারণ ছুটির দিনের উল্লেখ রয়েছে। দ্বিতীয় তালিকায় দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ছুটি দেয় এমন দিনগুলির উল্লেখ।

সামনের পুজোতে টানা ১১ দিন ছুটি, ঘোষণা রাজ্য সরকারের

আর তৃতীয় তালিকায় এমন কিছু ছুটির কথা বলা রয়েছে যেগুলি সমাজের কিছু কিছু অংশের জন্য নির্দিষ্ট। তবে সরকারি কর্মীদের বেশ কিছু ভাল ছুটি নষ্ট হতে চলেছে আসন্ন নতুন বছরে কারণ সেই দিন গুলি পরেছে শনি ও রবিবার।

সামনের পুজোতে টানা ১১ দিন ছুটি, তবে কমেছে ছুটির দিন

এর মধ্যে উল্লেখযোগ্য গাঁধী জয়ন্তী, দুর্গাপুজোর সপ্তমী, মে দিবস, বড়দিন, ছটপুজো, লক্ষ্মীপুজো, মহালয়া পড়েছে রবিবার! একই ভাবে নেতাজির জন্মদিন, গাঁধীজির জন্মদিনের মতো সেই তালিকায় পড়েছে ইদুজ্জোহা, ফতেহা-দোহাজ-দহমের দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর