প্রথম দিনে ‘হিটম্যান শো’, চিপকে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রথম দিনে ‘হিটম্যান শো’, প্রথম টেস্টে ২২৭ রানের বড় ব্যাবধানে হারের পর আজ চিপকে দ্বিতীয় টেস্টে কামব্যাক করতে নেমেছে টিম ইন্ডিয়া। কারন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য যে সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গেছে নিউজিল্যান্ড। আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলী।

আর পড়ুনঃ রাজনীতির রামায়ণ! বিজেপির রামের বিপরীতে এবার অভিষেক মনে করালেন সিতা মায়ের কথা।

- Advertisement -

ইংল্যান্ড দলে চার পরিবর্তন ও ভারতীয় দলে ৩ পরিবর্তন করে খেলতে নামে। জোফ্রা অ্যান্ডারসনের জায়গায় পেস বিভাগের দায়িত্ব সামলান ব্রড ও নবাগত অলি স্টোন। স্টোনের প্রথম ওভারেই ইনসুইং বুঝতে না পেরে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন গিল। এরপর ব্যাটের হাল ধরেন রোহিত শর্মা ও চেতেস্বর পূজারা। প্রথম দিন থেকে বল ঘুরতে ও অসম বাউন্স পিচে দেখা গেলেও প্রথম থেকেই রোহিতকে যথেষ্ট সাবলিল দেখিয়েছে। তিনি ও পুজার ৮৫ রানের পার্টনারশিপ গড়েন।

এরপর লিচের বলে স্তক্স এর অসাধারণ ক্যাচে ফেরেন পূজারা। কোহলিকে খাতা খোলার আগেই বোল্ড করে দেন মইন আলী। তবে দ্রুত দুই উইকেট হারালেও এরপর জুটি গড়েন দুই মুম্বইকর রোহিত ও রাহানে। শেষ পর্যন্ত মইনের বলেই বোল্ড হন রাহানে ব্যাক্তিগত ৬৭ রানে। রোহিত ব্যক্তিগত ১৬১ রানে আউট করেন লিচ। তবে প্রথম দিন থেকে পিচে বল ঘোরা ও অসম বাউন্স দেখে বিশেষজ্ঞরা মনে করছেন এই পিচে ব্যাট করা যথেষ্ট কঠিন।

প্রথম দিনের শেষে স্পিনারদের দাপট দেখল চিপক। তাই ইংল্যান্ড ব্যাট করার সময় অশ্বিন, কুলদিপ, অক্ষর স্পিন ত্রয়ী কে সামলানো যথেষ্ট কঠিন হবে তা বলাইবাহুল্য। এদিকে দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩০০ রান, ক্রিজে রয়েছেন উইকেটরক্ষক রিশভ (৩৩রান) ও অভিষেক করা অক্ষর প্যাটেল(৫রান)।

প্রথম দিনে ‘হিটম্যান শো’, এদিকে আজ চিপক সাক্ষী থাকল দ্যা হিটম্যান শো এর। ২৩১ বলে ১৬১ রানের মনোরঞ্জক রোহিত ইনিংস সাজানো ১৮ টি চার ২ টি বিশাল ছক্কা সহযোগে। সমস্ত ব্যাটসম্যান কিছুটা অস্বস্তি বোধ করলেও রোহিতকে যথেষ্ট সাবলিল দেখিয়েছে প্রথম থেকেই। তাই তাঁর ব্যাটে ভর করেই দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনতে চাইছে মেন ইন ব্লু টিম ইন্ডিয়া।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর