ইতিহাসের পুনরাবৃত্তি! বুদ্ধদেবের সুরেই ‘উন্নততর তৃণমূল’ গড়তে ডাক মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইতিহাসের পুনরাবৃত্তি!  ঠিক একই ভাবে নকশা বদলাচ্ছে বাংলা রাজনীতির। বাম জামানায় বুদ্ধদেব ভট্টাচার্য্য মুখ্যমন্ত্রী হওয়ার পর বামেদের সংগঠন আলগা হওয়ার সময়ই ‘উন্নতত্তর বামফ্রন্ট’ গঠনের ডাক দিয়েছিলেন বুদ্ধদেব। তিনি জানিয়েছিলেন সেই মুহুর্তে বাংলায় বামের বিকল্প নেই কোন। তাই আরও উন্নততর বামফ্রন্ট গঠন করতে হবে। আর এখন বাংলায় ২১ এর নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর কথায় সেই কথারই প্রতিধ্বনি খুঁজে পাচ্ছেন অনেকে।

আরও পড়ুনঃ ২৯৪ এ ২৫০, তৃণমূলের ‘প্রত্যাবর্তনে’ আত্মবিশ্বাসী অভিষেক

 ৩৪ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল। বাংলায় বিরোধী দল হিসেবে অবস্থান করছিল বামফ্রন্ট। কিন্তু ২০১৯ এর লোকসভা ভোটের পর ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন জিতে বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি। ২১ এর নির্বাচনের আগে বাংলায় শাসক দলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। ভোটের আগে তৃণমূলের অন্দরে বড়সড় ধস নেমেছে। আর অণুঘটক হিসেবে কাজ করেছে বিজেপি।

তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী ঘর বদল করে গেছেন বিজেপিতে। বিজেপির হয়ে গোটা রাজ্যও জুড়ে একের পর এক মেগা জনসভা করে সভামঞ্চ থেকে তোপ দাগছেন তৃণমূল সরকারকে, সরাসরি কটাক্ষ করছেন মমতা, অভিষেক কে। হেভিওয়েট নেতা মন্ত্রীদের সঙ্গে সঙ্গে ‘দাদার অনুগামী’ হয়ে বিজেপিতে যাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা। দলের বর্তমান নেতা মন্ত্রীদের নামে তোপ দাগছেন প্রাক্তনরা। শুধু মমতার গলায় বুদ্ধদেবের সুরের প্রতিধ্বনি নয়, আজকের বাংলায় তৃণমূল সরকাএর অবস্থানের সঙ্গে তৎকালীন বুদ্ধদেবের বাম জামানার মিল খুঁজে পাচ্ছেন অনেকে।

বুদ্ধদেবের শাসনকালে বাংলায় বাম শিবিরে ততদিনে বাসা বেঁধেছিল ঘূন পোকা। অনুন্নয়ন, অনগ্রসরতার ছাপ খুঁজে পাচ্ছিল সাধারণ মানুষ। দলীয় সিপিএমের কর্মীর আচরণ, দাপট, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ততদিনে অসন্তোষ প্রকাশ করেছে। ঠিক এই অবস্থা এখন বাংলায়।  শুধু পার্থক্যও আছে। সেই মুহুর্তে মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ছিলেন নতুন মুখ। আর ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলায় তৃণমূলের মুখ, ২৯৪ এর আসনের প্রার্থীই তিনি। বাংলার মানুষ ভোট দেবেন ঘরের মেয়ে মমতাকেই।

 ইতিহাসের পুনরাবৃত্তি!  আজ বৃহস্পতিবার গীতাঞ্জলি স্টেডিয়ামে সভা মঞ্চ থেকে মমতার কথায় সেই বাম জামানার সুর খুঁজে পাচ্ছেন মানুষ।  তফসিলি জাতি-তফসিলি উপজাতি সেলের সভায় তিনি জানিয়েছেন বাংলায় তৃণমূল কংগ্রেসের কোন বিকল্প নেই। সাম্প্রদায়ীকতার বীজ থেকে বাংলা কে মুক্ত করতে হবে বলে জানান তিনি। সাথে নিজের রোজ নামচার স্মৃতিচারণ করে বাংলায় ঘরোয়া সংস্কৃতি বাঁচিয়ে রাখতে এবং বাংলায় ফের একবার তৃণমূল সরকারকে ফেরাতে ‘উন্নততর তৃণমূল’ গঠনের ডাক দিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর