জনসংখ্যা বাড়াচ্ছে মুসলিমরাই, অসমের সংখ্যালঘু এলাকায় হাজার সেনা নামাচ্ছেন হিমন্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জনসংখ্যা বাড়াচ্ছে মুসলিমরাই, মুখ্যমন্ত্রী পদে বসেই এই মন্তব্য করেছিলেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা। যোগী রাজ্যের পাশাপাশি অসম সরকারও এই মুহুর্তে চাইছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনতে। উত্তরপ্রদেশ সরকার বিল পাশ করাতে চাইছে ‘হাম দো হামারে দো’ নীতির।

আরও পড়ুনঃ শুভেন্দুর কাছে অভিষেকের কললিস্ট! তদন্ত চেয়ে সরব কুণাল

তার পরেই মুখ্যমন্ত্রীর পরে বসেই হিমন্ত জান্যেছিলেন একই ভাবনার কথা। সঙ্গে তিনি এও বলেছিলেন রাজ্যে জনসংখ্যা বাড়াচ্ছে মুসলিমরাই। গতকাল বিধানসভায় তিনি জানিয়েছেন অসমের মুসলিম এলাকা গুলিতে নামানো হবে এক হাজার সেনা। তারা অভিযান চালিয়ে মানুষের মধ্যে তৈরি করবে সচেতনতা।

গতকাল, অর্থাৎ সোমবার বিধানসভায় হিমন্ত জানান, অসমে ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত যদি হিন্দু জনসংখ্যা বেড়েছে ১০ শতাংশ তাহলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ। তার পরেই তিনি যুক্তি দেন কম জনসংখ্যার কারণে হিন্দুদের নিজেদের বাড়ি গাড়ি রয়েছে। রয়েছে উন্নত জীবনযাত্রা।

জনসংখ্যা বাড়াচ্ছে মুসলিমরাই, নিয়ন্ত্রণের উপায় বাতলে দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী।

জনসংখ্যা বাড়াচ্ছে মুসলিমরাই, অসমের সংখ্যালঘু এলাকায় হাজার সেনা নামাচ্ছেন হিমন্ত

জনসংখ্যা বাড়াচ্ছে মুসলিমরাই, অসমের সংখ্যালঘু এলাকায় হাজার সেনা নামাচ্ছেন হিমন্ত। জনসংখ্যা বৃদ্ধির হিসেব দেওয়ার পরে নিয়ন্ত্রণের উপায় বাতলেছেন তিনি নিজেই। গতকাল বিধানসভায় তিনি জানান, ‘‘চর চপোরি এলাকায় ১ হাজার যুবককে নিয়ে তৈরি জনসংখ্যা নিয়ন্ত্রণ সেনা নামানো হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে সেখানের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবেন তাঁরা। এলাকাবাসীর হাতে গর্ভনিরোধক তুলে দেবেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর