উপাচার্য নিয়োগ কমিটি নিয়ে প্রশ্ন হাইকোর্টের! মুখ্যমন্ত্রীই প্রতিনিধি কেন? জবাব চাইল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের আগেই সরগরম রাজ্য! এহেন পরিস্থিতিতে উপাচার্য নিয়োগ কমিটি সংক্রান্ত বেশ কিছু বিষয়ে রাজ্যের কাছে জবাব চাইল আদালত। বেশ কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের কাছে উপাচার্য নিয়োগের কমিটি নিয়ে প্রশ্ন তুলল আদালত।

আরও পড়ুন: Ram Nabami-র মামলায় নথি দিচ্ছে না রাজ্য! হাইকোর্টের দ্বারস্থ NIA

জানা গিয়েছে, সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যের কাছে জানতে চেয়েছে, উপাচার্য নিয়োগের যে নতুন সার্চ কমিটি তৈরি করা হয়েছে, সেখানে রাজ্য সরকার পক্ষের সদস্য বেশি কেন? আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতিনিধিই বা কেন রয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর চেয়ে রাজ্যকে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আদালত। প্রসঙ্গত, রাজ্যের উপাচার্য নিয়োগ নিয়ে টানাপড়েনের মধ্যেই একটি অধ্যাদেশ জারি করার ফলে সেই নিয়োগ সংক্রান্ত সার্চ কমিটিতে বদল আনে রাজ্য সরকার। কিন্তু সেই বদল নিয়েও প্রশ্ন তুলে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়।

উপাচার্য নিয়োগ কমিটি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে জবাব তলব করলেন প্রধান বিচারপতি
উপাচার্য নিয়োগ কমিটি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে জবাব তলব করলেন প্রধান বিচারপতি

উল্লেখ্য, রাজ্য-রাজ্যপাল সংঘাত লেগেই রয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্যের সঙ্গে সঙ্ঘাত বেধেছে রাজ্যপাল বোসের। যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ১৪ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের প্রয়োজন। এনিয়ে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যেসকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই সেখানে অস্থায়ীভাবে উপাচার্য নিয়োগ করা হবে। সেইমত গত বৃহস্পতিবার ১১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে চিঠি পাঠায় রাজভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

উপাচার্য নিয়োগ কমিটি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে জবাব তলব করলেন প্রধান বিচারপতি
উপাচার্য নিয়োগ কমিটি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে জবাব তলব করলেন প্রধান বিচারপতি

রাজ্যের অভিযোগ, যেহেতু এতদিন ধরে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতরের গড়া সার্চ কমিটির তালিকাকেই গুরুত্ব দেওয়া হত। কিন্তু রাজ্যপাল আসার পরেই শিক্ষা দফতরকে না জানিয়েই নিজের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন তিনি। এরপরেই এই মামলার জল গড়ায় আদালতে। এরপরেই রাজ্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মেনে উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠনে বদল এনেছিল। নয়া নিয়মে কমিটিতে ৩ জনের পরিবর্তে ৫ জন সদস্য থাকবে। আগের সার্চ কমিটির ৩ সদস্যের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি। আর এখন পাঁচ সদস্যের মধ্যে থাকবেন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর এক জন প্রতিনিধি, উচ্চ শিক্ষা দফতরের এক জন প্রতিনিধি, উচ্চ শিক্ষা সংসদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর এক জন প্রতিনিধি। এই তালিকা থেকে বাদ পড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। আর এই নয়া নিয়ম নিয়েই আপত্তি তুলেছেন মামলাকারীরা

উপাচার্য নিয়োগ কমিটি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে জবাব তলব করলেন প্রধান বিচারপতি

উপাচার্য নিয়োগ কমিটি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে জবাব তলব করলেন প্রধান বিচারপতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর