শীতলকুচির ঘটনায় সিআইডির তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীতলকুচির ঘটনায় সিআইডির তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। শীতলকুচি কাণ্ডের রেশ পৌঁছল হাইকোর্টের দরজা পর্যন্ত। এই ঘটনায় সিআইডি তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ৫ মে-র মধ্যে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

আরও পড়ুনঃ “হ্যাঁ মেয়ে আজানিয়াও এ বিষয়গুলির মুখে পড়ছে।” কুমন্তব্যর বিরুদ্ধে কী ভাবে লড়তে হবে অভিষেক শিখিয়েছেন মেয়েকে
প্রসঙ্গত রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়। শুক্রবার হাইকোর্টে মামলার শুনানি ছিল। এদিন আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন, কোচবিহারের মাথাভাঙা থানায় এই ঘটনায় এফআইআর রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্ত সিআইডি-কে দিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এরপরই সিআইডি-কে এই ঘটনায় ৫ মে-র মধ্যে রিপোর্ট জমা দিতে বলে হাইকোর্ট। এদিকে, জানা গেছে, শীতলকুচির ঘটনায় সিআইডি আজ তদন্তভার গ্রহণ করেছে। স্থানীয় থানার কাছে নথি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা। দ্রুত টিম গঠন করে ঘটনাস্থলে যাবে সিআইডি বলে সূত্রের খবর। অন্যদিকে শীতলকুচির ঘটনা নিয়ে বেলাগাম মন্তব্যের জেরে কমিশনের চক্ষুশূলে একের পর এক বিজেপি নেতা। রাহুল সিনহা, দিলীপ ঘোষের পর এবার একই কারনে নির্বাচন কমিশনের নোটিশ পেলেন বিজেপির সায়ন্তন বসু।

শীতলকুচির ঘটনায় সিআইডির তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। শীতলকুচি নিয়ে তিনিও একাধিক বিতর্কিত মন্তব্য করেন। এদিকে আগামী দফা নির্বাচনগুলিতে শীতলকুচি একটা বড় ফ্যাক্টর হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার এই ঘটনা নিয়ে জনস্বার্থ মামলায় কি রায় দেয় কলকাতা হাইকোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত