নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় আসার পর থেকেই পুরভোটের দাবি নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছিল ঘাসফুল শিবির। এক্ষেত্রেও পৃথক ভাবে প্রতিটি পুরসভায় ভোট গ্রহনের প্রস্তাব দিয়েছিল রাজ্যের শাসক দল। তবে সেক্ষেত্রে বাদ সেধেছিল গেরুয়া শিবির। যা নিয়ে হাইকোর্টেও দ্বারস্থ হয় বঙ্গবিজেপি। সেই নিয়েই আজ নয়া ঘোষণা হাইকোর্টের।
আরও পড়ুনঃ গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে, কৃষি আইন প্রত্যাহার বিল পাশে সরব অধীর
দিনকয়েক আগেই পুরনির্বাচনের দিনক্ষণ সহ সমস্ত গাইডলাইন প্রকাশ করেছিল কমিশন। যাকে রাজ্যের শাসক দল স্বাগত জানালেও ক্ষোভ দেখা গিয়েছিল বঙ্গবিজেপির নেতাদের মধ্যে। তাঁদের সকলের দাবি ছিল পুরভোট সংক্রান্ত বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারাধীন থাকার পরেও কিভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন।
তবে পুরভোট কে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পিঙ্কি আনন। সেইমত পুরভোট কে কেন্দ্র করে আজই শুনানির দিনক্ষণ জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এবার কলকাতা আদালতের নয়া ঘোষণা অনুযায়ী আগামী বুধবার শুনানির দিনক্ষণ স্থির করা হয়।
পুরভোট ঘিরে নয়া ঘোষণা হাইকোর্টের, বদলে গেল শুনানির দিন

মূলত কলকাতা সহ হও পুরসভা গুলিতে ও একসাথে ভোট করানোর পক্ষে মত ছিল বঙ্গবিজেপির। তাঁদের বক্তব্য, মোট ১৪৪ টি ওয়ার্ডে ভোট করানোর জন্য প্রচুর পরিমানে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পরবে। তাই এক্ষেত্রে হাইকোর্টে দ্বারস্থ হন বঙ্গবিজেপির নেতারা। তবে শেষ পর্যন্ত কি জানায় কলকাতা হাইকোর্ট সেদিকেই নজর রাখছে প্রত্যেক রাজনৈতিক দল।




