জঙ্গি হামলার ছক, রাজ্যের ৪ স্টেশনে রেড অ্যালার্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জঙ্গি হামলার ছক, রাজ্যের ৪ স্টেশনে রেড অ্যালার্ট। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস। সূত্রের খবর তার আগেই জঙ্গি হামলা হতে পারে । জানা গেছে, রাজ্যের ৪টি রেল স্টেশনে হামলা চালাতে পারে বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিন। এর মধ্যে রয়েছে নিউ ফরাক্কা, জঙ্গিপুর, মালদহ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ।

আরও পড়ুনঃ দুয়ার ছাড়িয়ে পাড়ায়! ‘সমাধান’ এর দ্রুত বরাত দিতে নির্দেশ নবান্নের।

ইতিমধ্যেই স্টেশন এলাকাগুলিতে রেড অ্যালার্ট জারি হয়েছে। স্টেশন খালি করে সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, ২৬ জানুয়ারির আগেই বড় সড় সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে বাংলাদেশের সংগঠন জামাতুল মুজাহিদ্দিন । আর এই হামলার লক্ষ্য মালদহ ডিভিশনের ৫টি স্টেশন। খবর পাওয়া মাত্রই তা রেল নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানিয়ে দেওয়া হয়।

সন্ত্রাসবাদীদের হামলার সম্ভাবনার কথা জানতে পেরেই তৎপর হয়েছে জিআরপি এবং আরপিএফ। রবিবার কাকভোরেই ক্রাইম ব্রাঞ্চের একটি দল নিউ ফারাক্কা স্টেশনে পৌঁছে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা-সহ সব কিছু খতিয়ে দেখতে শুরু করেছে তারা। স্টেশনের ঢোকার মুখে কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কোনও রকম ঝুঁকি নিতে নারাজ জিআরপি এবং আরপিএফ কর্তৃপক্ষও।

জঙ্গি হামলার ছক, রাজ্যের ৪ স্টেশনে রেড অ্যালার্ট। নিউ ফরাক্কার স্টেশন মাস্টার এস শর্মা জানিয়েছেন, মালদহ ডিভিশনের এই ৫টি স্টেশনেই হাই অ্যালার্ট রয়েছে। তার মধ্যে ফরাক্কাও রয়েছে। নাশকতা রুখতে সব রকম ব্যবস্থা নিচ্ছে জিআরপি ও আরপিএফ। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন