একেই বলে ভিখারির ঘরে গুপ্ত ধন, কুঁড়ে ঘর থেকে উদ্ধার হল তিন ট্রাঙ্ক বোঝাই টাকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একেই বলে ভিখারির ঘরে গুপ্ত ধন। মৃতা ভিখারির কুঁড়ে ঘর থেকে উদ্ধার হল তিনটি ট্রাঙ্কবোঝাই টাকা এবং খুচরো পয়সা। সেই টাকার অঙ্ক কত তা এখনও নিশ্চিত নয়। তবে অনুমান করা হচ্ছে, তিনটি ট্রাঙ্কে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা রয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইসলামপুরের। ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনি এলাকায় থাকতেন কণিকা মোহন্ত। এলাকায় তিনি দুঃস্থ ‘ভিখারি’ বলেই পরিচিত ছিলেন।

আরও পড়ুনঃ আইনি ঝামেলায় জড়ালেন শ্রাবন্তী, হতে পারে জেলও

- Advertisement -

দিন পাঁচেক আগে মৃত্যু হয় কণিকা মোহন্তর। তারপরই তাঁর পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা ঘর থেকে উদ্ধার করে ৩ ট্রাঙ্ক ভর্তি গচ্ছিত টাকা। টাকার পরিমাণ আনুমানিক লক্ষাধিক বলেই ধারণা পাড়া-প্রতিবেশী থেকে এলাকাবাসীর। এই ঘটনায় এলাকায় যথেষ্টই চাঞ্চল্য দেখা দিয়েছে।

একেই বলে ভিখারির ঘরে গুপ্ত ধন
একেই বলে ভিখারির ঘরে গুপ্ত ধন

কণিকার সঙ্গে তাঁর আর এক বোন মণিকা দাস এবং তাঁদের বৃদ্ধা মা থাকেন। কণিকার দাদা বাবলু ইসলামপুরেই অন্যত্র থাকেন। কণিকার সম্পত্তির খবর পেয়ে তাঁর বাড়িতে উপস্থিতি হয়েছেন বাবলুও।

একেই বলে ভিখারির ঘরে গুপ্ত ধন, কুঁড়ে ঘর থেকে উদ্ধার হল তিন ট্রাঙ্কবোঝাই টাকা!

তাঁর কথায়, ‘‘আমার বোন ভিক্ষা করে টাকা উপার্জন করত। বাইরে খাওয়াদাওয়া করত। আমি নিজেও গরিব। অসুস্থও বটে। এই টাকা আমি নিজে নেব না। এই টাকার কিছুটা ব্যাঙ্কে রাখব। বাড়িটা সংস্কার করব। বোনের শ্রাদ্ধশান্তিও করতে হবে। আর এ দিয়ে আমার মায়ের চিকিৎসা করাব।’’ একেই বলে ভিখারির ঘরে গুপ্ত ধন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর