নজরবন্দি ব্যুরো: দুর্যোগ শুরু এ সপ্তাহের ভারী বৃষ্টির, বঙ্গে বর্ষা আগমনের প্রথম সপ্তাহ থেকেই অতি ভারী এবং ভারী বৃষ্টির প্রকল্পে আজ বানভাসি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি কিছুটা কমলেও কাল থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ কলকাতায় মেঘলা আকাশ থাকবে । দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি।
আরও পড়ুনঃ নতুন টিকাকরণ কর্মসূচির প্রথম দিনেই রেকর্ড দেশে, একদিনে টিকা পেলেন ৭৫ লাখ মানুষ
রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩.৮ মিলিমিটার। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে বাংলার। আর তার জেরেই নাগাড়ে বৃষ্টি।
দুর্যোগ শুরু এ সপ্তাহের ভারী বৃষ্টির, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিনবঙ্গের একাধিক জায়গায়। উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। অপরদিকে আগামীকাল মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলা তে। দুই মেদিনীপুর দূই ২৪ পরগনায় আগামী বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত জল যন্ত্রণা ভোগ করতে হবে বঙ্গবাসী কে।



