নজরবন্দি ব্যুরোঃ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ওড়িশা ও উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ বারংবার দল বিরোধী মন্তব্য, অবশেষে হুমায়ুনকে শো-কজ করল তৃণমূল


তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। অপরদিকে কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গের ৬ জেলায়।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে।



এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে চলেছে। এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে।
আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি

বেশ কেয়ক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিক। অপরদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।








