শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, ঝেঁপে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে!

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার সকালেই একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে এই নিম্নচাপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে দক্ষিণবঙ্গে প্রকট হচ্ছে বর্ষা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতেও রয়েছে ভারি বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার সকালেই একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে এই নিম্নচাপ। মূলত এটি অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। হাওয়া অফিসের শেষ পূর্বাভাস অনুযায়ী, পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার পূর্বে রয়েছে সেই নিম্নচাপ। পরবর্তীকালে এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ভোরের দিকে ওই নিম্নচাপ ওড়িশার পুরীর কাছে স্থলভাগে প্রবেশ করবে। এরপর স্থলভাগে প্রবেশ করে সেই নিম্নচাপ ওড়িশা এবং ছত্রিশগড়ের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।

শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, ঝেঁপে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে!

এর প্রভাবে, আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় মেঘলা আকাশ সেই সঙ্গে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, ঝেঁপে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে!

শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, ঝেঁপে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে!

তবে হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকেই দক্ষিণের বেশকিছু জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলায় ঝড়বৃষ্টি হবে না। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়বে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর