মিড ডে মিলের হিসেবে গড়মিল, সাসপেন্ড প্রধান শিক্ষক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুলের মিড ডে মিলের হিসেবে গড়মিল -এর টাকা গড়মিলের অভিযোগে পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। সাসপেন্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উত্তর দিনজাপুরের মজারাজহাট হাইস্কুলের ঘটনা।

আরও পড়ুনঃ মঙ্গলবার থেকে খুলছে বেসরকারি স্কুলও, বিধি মেনেই শুরু পঠনপাঠন

- Advertisement -

অভিযোগ, দীর্ঘদিন ধরে মিড ডে মিলের হিসেবে গড়মিল দেখা দিচ্ছিল। এমনকি তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। একই অভিযোগ জানিয়েছে স্কুলের পরিচালন সমিতির সদস্যরা। যার জেরেই সাসপেন্ড করা হয়েছে প্রধান শিক্ষক বিপ্লব সরকারকে।

যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই কিছুই বলতে চাননি বিপ্লব সরকার। তবে বিপ্লব সরকারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মিথ্যা বলা দাবী করেছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। তবে পরিদর্শকের কথা বিপ্লব সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ার পরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

মিড ডে মিলের হিসেবে গড়মিল, লিখিত অভিযোগ দায়ের

মিড ডে মিলের হিসেবে গড়মিল, লিখিত অভিযোগ দায়ের 
মিড ডে মিলের হিসেবে গড়মিল, লিখিত অভিযোগ দায়ের

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর ১৬ নভেম্বর থেকে খুলছে সরকারী এবং বেসরকারী বিদ্যালয়গুলি। সমস্ত কোভিড বিধি মেনেই শুরু হচ্ছে স্কুলগুলি। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি হবে ক্লাস। এতদিন স্কুল বন্ধ থাকলেও অনলাইনে চালু ছিল পঠনপাঠন। মাসে একবার স্কুলের তরফে দেওয়া হত মিড ডে মিল। তখনই দুর্নীতির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর