নজরবন্দি ব্যুরোঃ বহুদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত রয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যারফলে মাঝেমধ্যেই শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় এই তাঁর। তবে দিনকয়েক আগে ব্যাপক শারীরিক অবনতি ঘটায় তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে সময় এগোনোর সঙ্গে সঙ্গে চিকিৎসায় সাড়া দিতে থাকেন রাজ্যের এই বর্ষীয়ান মন্ত্রী। আজ তাঁর সঙ্গে দেখা করতেই ঘণ্টা কয়েক আগে এসএসকেএম হাসপাতালে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক।
আরও পড়ুনঃ ফের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, ৩০ শে নভেম্বর পর্যন্ত বাড়লো করোনা বিধি
বিকেলে হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যায় আগের তুলনায় তাঁর শ্বাসকষ্টের মাত্রা কমে যাওয়ায় গতকাল রাতেই খুলে দেওয়া হয়েছে মন্ত্রীর বাইপ্যাপ। পাশাপাশি শরীরে রক্তের মাত্রা আগের মতই স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
কিন্তু এরপরেই তাঁর শরীরের ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা যথেষ্ট চিন্তায় রেখেছে চিকিৎসকদের। যারফলে সুব্রত বাবু কে এখনও পর্যন্ত সম্পূর্ণ বিপদ মুক্ত হিসেবে গন্য করতে পারছেন না তারা।
পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতে হাসপাতালে অভিষেক , চিন্তায় চিকিৎসকরা

তবে বর্তমানে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে ও বাড়তি নিরাপত্তার স্বার্থে আরও কয়েকদিন কার্ডিওলজি বিভাগে ই বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বছর ৭৫ এই মন্ত্রী কে। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি তে অ্যানজিওগ্রাফি করা হবে পঞ্চায়েত মন্ত্রীর।



