অভিষেকের আপ্ত সহায়ককে আরও দুই মাসের রক্ষাকবচ, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লাকাণ্ডে তৃণমূলের একাধিক নেতাদের জিজ্ঞাসাবাদের পর অভিষেকের আপ্ত সহায়ককে আরও দুই মাসের রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে এদিন ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজশেখর মান্থা ইডির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন৷

আরও পড়ুনঃ INS Ranvir: আইএনএস রণবীরে জোরালো বিস্ফোরণ, তিন নেভি অফিসারের মৃত্যু!

Shamim Ahamed Ads

উল্লেখ্য, গত নভেম্বর মাসে কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে দুই বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর ৬ সপ্তাহের রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২১ জানুয়ারি অবধি ছিল মেয়াদ৷ মঙ্গলবার রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর জন্য আদালতের দ্বারস্থ হন সুমিত। কারণ হিসাবে রাজ্যের কোভিড পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি৷

 

গত দুই বছর যাবদ ইডির তরফে গোটা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আদালতের তরফে বলা হয়, গত কয়েকমাসে তদন্তের অগ্রগতি হয়নি। বরং গোটা মামলার সাক্ষী সুমিত রায়কে দিল্লির অফিসে তলবের জন্য জোর দিয়েছে। ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানায়, ইডির মতো সংস্থা আরও গুরুত্ব দিয়ে বিষয়টির তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি তদন্তে অগ্রগতি আনা প্রয়োজন।

অভিষেকের আপ্ত সহায়ককে আরও দুই মাসের রক্ষাকবচ কলকাতা হাই কোর্টের

6dbe7dd50cb24762a0b70fce01a36838 0001

অভিষেকের আপ্ত সহায়ককে আরও দুই মাসের রক্ষাকবচ, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের
অভিষেকের আপ্ত সহায়ককে আরও দুই মাসের রক্ষাকবচ, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের

একইসঙ্গে এদিন সুমিত রায়ের রক্ষাকবচ আরও দুই মাসের জন্য বাড়িয়ে দিল আদালত৷ ফলে আরও খানিকটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। প্রসঙ্গত, এর আগে কয়লাকাণ্ডে আর্থিক দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। প্রায় ৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রী মলয় ঘটককে। সেই সূত্র ধরে সুমিতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্যভেদ করতে চায় তদন্তকারী সংস্থা। দুই বার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

1b89824663f0419b897162d308d76265 0001

1b89824663f0419b897162d308d76265 0002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত