অবশেষে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। রবিবার দ্বীপাঞ্চল ঘুরে দেখলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। আজ সেখানে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। প্রচারে বেরিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে শেখ শাহজাহানের অভাব টের পাওয়া যাবে না বলেই দাবি করলেন তিনি।

বসিরহাট কেন্দ্রে বিজেপি সন্দেশখালির এক নির্যাতিতা রেখা পাত্রকে প্রার্থী করে বড় চমক দিয়েছে। যার সঙ্গে ফোনে কথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘শক্তি স্বরূপা’ বলে রেখাকে সম্মোধনও করেছেন তিনি। সন্দেশখালিকাণ্ডের পর রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, বসিরহাট কেন্দ্রে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস।





