নজরবন্দি ব্যুরোঃঘৃণার রাজনীতি উত্তর প্রদেশ জুড়ে! যোগী সরকারকে শতাধিক চিঠি আইএএস-এর। উত্তর প্রদেশে নতুন ‘লাভ জিহাদ’ আইন নিয়ে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটে চলেছে। উত্তরপ্রদেশে লাভ জিহাদ ইস্যু নিয়ে পুলিশ ও প্রশাসন মুখে কুলুপ আঁটলেও, যোগীর রাজ্যের পরিস্থিতি নিয়ে এ বার সরব হলেন শতাধিক প্রাক্তন আইএএস অফিসার। তাঁরা অভিযোগ করছেন, উত্তর প্রদেশ এই মুহূর্তে ঘৃণার রাজনীতি, বিভাজন এবং ধর্মান্ধতার কেন্দ্রে পরিণত হয়েছে।উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে নতুন এই ধর্মান্তরণ প্রতিরোধী আইন।
আরও পড়ুনঃ লাভ জেহাদের কোনও সংজ্ঞা সংবিধানে নেই, বিজেপিকে তোপ ওয়েইসির
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে অবিলম্বে ধর্মান্তরণ আইন তুলে নেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার একটি চিঠি দেন দেশের ১০৪ জন প্রাক্তন আইএএস অফিসার। এঁদের মধ্যে রয়েছেন দেশের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, প্রাক্তন বিদেশ সচিব নিরুপমা রাও এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের একসময়ের উপদেষ্টা টিকেএ নায়ার। রীতিমতো কড়া ভাষায় সেখানে বলা হয়, ‘যে সংবিধানে হাত রেখে শপথগ্রহণ করেছিলেন, তার সম্পর্কে নিজেদের জ্ঞান ঝালিয়ে নেওয়া উচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ সমস্ত রাজনীতিকদের’।
ঘৃণার রাজনীতি উত্তর প্রদেশ জুড়ে! যোগী সরকারকে শতাধিক চিঠি আইএএস-এর। চিঠিতে লেখা হয়েছে, ‘যে গঙ্গা-যমুনার তীরে একসময় সভ্যতার বিকাশ ঘটেছিল, সেই উত্তরপ্রদেশ এখন ঘৃণার রাজনীতি, বিভাজন এবং ধর্মান্ধতার কেন্দ্রে পরিণত হয়েছে। প্রশাসনিক প্রতিষ্ঠানগুলির গায়ে সাম্প্রদায়িকতার প্রলেপ পড়েছে।”



