লাভ জেহাদের কোনও সংজ্ঞা সংবিধানে নেই, বিজেপিকে তোপ ওয়েইসির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লাভ জেহাদের কোনও সংজ্ঞা সংবিধানে নেই, এবার লাভ জিহাদ ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন আসাদুদ্দিন ওয়েইসি। লাভ জেহাদ রুখতে ইতিমধ্যেই বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে সরব হয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সেখানকার মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে ‘ধর্ম স্বতন্ত্রতা বিল ২০২০’। আর এরই মধ্যে তা নিয়ে মঙ্গলবার ক্ষোভ উগরে দিয়েছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

তাঁর অভিযোগ, সংবিধানে কোনও উল্লেখই নেই ‘লাভ জেহাদ’-এর। অথচ সেটা নিয়েই আইন আনছে বিজেপি। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘লাভ জেহাদের কোনও সংজ্ঞা সংবিধানে নেই। বিজেপি শাসিত রাজ্যগুলি এই আইন এনে সংবিধানের অপমান করছে। বিজেপি সরকার যদি সত্যিই কোনও আইন আনতে চায়, তাহলে এমএসপি নিয়ে করুক। কিংবা কর্মসংস্থান নিয়েও করতে পারে।’

উল্লেখ্য, এর আগেও ‘লাভ জেহাদ’ নিয়ে বিস্ফোরক মেজাজে দেখা গিয়েছে হায়দরাবাদের এই সাংসদকে। বিগত নভেম্বরে তিনি বলেছিলেন, এই ধরনের আইন সংবিধানের ১৪, ২১ ও ২৫ নম্বর ধারাকে লঙ্ঘন করছে।

লাভ জেহাদের কোনও সংজ্ঞা সংবিধানে নেই, প্রধানমন্ত্রীর উদ্দেশে ওয়েইসি বলেছি‌লেন, ‘‘আর কত ঘৃণা ছড়াবেন? এবার এসব বন্ধ করুন মোদিজি। কেবল ভালবাসা ছড়িয়ে দিন।’’ প্রসঙ্গত, সংবিধানের ওই ধারাগুলিতে বলা হয়েছে, সরকার কোনও নাগরিকের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত