Hasaranga: মাত্র ২৬ বছর বয়সে অবসর ঘোষণা হাসারাঙ্গার, আচমকা কেন এই সিদ্ধান্ত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লাল বলের ক্রিকেটকে বিদায় জনালেন শ্রীলঙ্কার স্পিন বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একটি চিঠির মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত নিলেন হাসারাঙ্গা?

আরও পড়ুন: রিঙ্কুদের সঙ্গে নিয়ে আয়ারল্যান্ড সফরে রওনা দিলেন অধিনায়ক বুমরা

অবসরের সিধান্ত প্রসঙ্গে হাসারাঙ্গা জানিয়েছেন, তিনি নিজের ক্রিকেটীয় কেরিয়ারকে আরও লম্বা এবং সীমিত ওভারের ক্রিকেটে আরও ভালো পারফরম্যান্সের জন্যই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে হাসারাঙ্গাকে শ্রীলঙ্কার অন্যতম সেরা স্পিনার বলে মনে করেন অনেকেই।

মাত্র ২৬ বছর বয়সে অবসর ঘোষণা হাসারাঙ্গার, আচমকা কেন এই সিদ্ধান্ত?

২০২০ সালের ডিসেম্বর মাসে শ্রীলঙ্কার হয়ে টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। খেলেছেন মাত্র চারটি টেস্ট। এই চার টেস্টের সাত ইনিংসে ব্যাট হাতে একটি অর্ধশতরানসহ ১৯৬ রান করার পাশাপাশি চারটি উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। ২০২১ সালের এপ্রিল মাসে বাংলাদেশের বিরুদ্ধে খেলার পর আর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলেননি হাসারাঙ্গা। অন্যদিকে, ৪৮টি ওয়ান ডে এবং ৫৮টি আন্তর্জাতিক কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন।

মাত্র ২৬ বছর বয়সে অবসর ঘোষণা হাসারাঙ্গার, আচমকা কেন এই সিদ্ধান্ত?

২০২২ সালের শ্রীলঙ্কার এশিয়া কাপ জেতার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন এই লেগ স্পিনার। টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে ছয়টি ম্যাচে তিনি নিয়েছিলেন নয়টি উইকেট। সেরা উইকেট শিকারির তালিকায় তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। অন্যদিকে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ৮টি ম্যাচে ১৬টি উইকেট নেন তিনি।

মাত্র ২৬ বছর বয়সে অবসর ঘোষণা হাসারাঙ্গার, আচমকা কেন এই সিদ্ধান্ত?
মাত্র ২৬ বছর বয়সে অবসর ঘোষণা হাসারাঙ্গার, আচমকা কেন এই সিদ্ধান্ত?

হাসারাঙ্গার অবসর প্রসঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা জানান, তাঁরা হাসারাঙ্গার এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। এই বিষয়ে তিনি বলেন, “আমরা ওর সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং আশা করছি যে আসন্ন দিনে ও আমাদের সাদা বলের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

মাত্র ২৬ বছর বয়সে অবসর ঘোষণা হাসারাঙ্গার, আচমকা কেন এই সিদ্ধান্ত?

মাত্র ২৬ বছর বয়সে অবসর ঘোষণা হাসারাঙ্গার, আচমকা কেন এই সিদ্ধান্ত?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত