কোভ্যাক্সিনের ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এলেন হরিয়ানার মন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভ্যাক্সিনের ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এলেন হরিয়ানার মন্ত্রী। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্সিনের ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। ষাটোর্ধ্ব ভিজ পার্শ্বপ্রতিক্রিয়ার তোয়াক্কা না করেই জানিয়ে দিলেন, কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে শরিক হতে চান তিনি। অবশ্য তাঁকে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে কিনা, সেটা ঠিক করবেন চিকিত্‍সকরাই।

আরও পড়ুনঃ ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল ৯৫% সফল! কিন্তু ভারতীয়দের কী হবে?

বুধবার এক টুইটে হরিয়ানার মন্ত্রী জানান, ‘আগামী ২০ নভেম্বর থেকে হরিয়ানায় ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হচ্ছে। এবং আমি নিজে এই ট্রায়ালের প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে টিকার ডোজ নিতে চাই।’ এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, রাশিয়ায় তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি-র ডোজ প্রথমে দেওয়া হয়েছে তাঁর নিজের মেয়েকে।

কোভ্যাক্সিনের ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এলেন হরিয়ানার মন্ত্রী। ৬৭ বছরের ভিজ মন্ত্রীপদ পাওয়ার পর থেকেই একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে থেকেছেন। মহাত্মা গান্ধীর সঙ্গে ‘মোদি ব্র্যান্ডে’র তুলনা, গোমাংস খেলে হরিয়ানায় প্রবেশে নিষেধাজ্ঞা, লাভ জিহাদ নিয়ে হুঁশিয়ারি ইত্যাদি নানাবিধ মন্তব্যে রাতারাতি নামডাক হয়ে গিয়েছিল তাঁর। হরিয়ানা বিজেপিতে হিন্দুত্বের আইকন হিসেবেও পরিচিত অনিল।

কিন্তু এবার তিনি মন দিলেন ‘সত্যিকারে’র সমাজসেবায়। যদিও আদৌ তাঁকে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে কিনা, সেটা ঠিক করবেন চিকিৎসকরাই। পাশাপাশি, এদিন কেজরিওয়াল সরকারকেও একহাত নিয়েছেন ভিজ। তাঁরা দাবি করেছিল, দিল্লিতে সংক্রমণ ছড়াচ্ছে হরিয়ানা থেকে। সেই প্রসঙ্গে ভিজ বলেন, ‘কেজরিওয়াল সরকার আগে দিল্লিতে সংক্রমণ কমানোর বিষয়টি নিয়ে ভাবুক।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত