নজরবন্দি ব্যুরো: ইডেনে রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ। তার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। বিশ্বকাপ থেকে চোটের জন্য ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে গোড়ালির চোট সারেনি ভারতীয় অলরাউন্ডারের। ফলে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন পাণ্ডিয়া।
আরও পড়ুন: চিন ভক্ত নেপালের পাশে ভারত, ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিবেশীকে মোদীর বার্তা
তাঁর পরিবর্তে দলে এলেন প্রসিদ্ধ কৃষ্ণা। পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় গোড়ালি ঘুরে যায় হার্দিকের। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। তারপর আর নামতে পারেননি। প্রাথমিকভাবে জানানো হয় ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। শুরুতে চোটের গুরুত্ব বোঝা যায়নি।

মনে করা হয়েছিল দু”ম্যাচ পরই দলে ফিরবেন। কিন্তু পরে জানা যায় গ্রেড ওয়ান লিগামেন্ট টিয়ার হয়েছে। পরের তিনটে ম্যাচে খেলতে পারেননি হার্দিক। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল। বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের ধারণা ছিল, সেমিফাইনাল এবং ফাইনালে হার্দিককে পাওয়া যাবে।

কিন্তু তা হল না। চোট সারল না হার্দিকের। শনিবার সকালে হার্দিক সমাজমাধ্যমে লেখেন, “ভাবতেই পারছি না যে আমি আর এ বারের বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি দলের পাশে আছি। প্রতিটা ম্যাচে, প্রতিটা বলের জন্য গলা ফাটাবো। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। সকলকে ধন্যবাদ।
সেমির আগে খারাপ খবর ভারতীয় দলে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক

এই দলটা সকলকে গর্বিত করার ক্ষমতা রাখে। আমার তরফে ভালবাসা রইল।” অপর দিকে, শনিবার ভারতীয় বোর্ড জানিয়ে দিল যে, হার্দিক এ বারের বিশ্বকাপে খেলতে পারবে না। সেই জায়গায় দলে নেওয়া হল প্রসিদ্ধকে।



