নজরবন্দি ব্যুরোঃ হানি সিং, বা যাঁকে ইয়ো ইয়ো হানি সিং নামেই বেশি চেনেন সকলে। বলিউডের জনপ্রিয় র্যাপার ও মিউজিক পরিচালক হানি সিংকে অনেকদিন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। হানিকে দেখে চমকে গেলেন সকলে। কিছুদিন খারাপ সময়ের মধ্যে দিয়েই গিয়েছেন জনপ্রিয় এই গায়ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি দেখে অনেকেরই প্রশ্ন, হানি সিং কি তাহলে অসুস্থ?
আরও পড়ুনঃ মারমুখী বিধায়করা, মহিলা কর্মীদের ওপর হামলা, ঘটনার নিন্দা স্পিকারের


কয়েকদিন আগেই তাঁর স্ত্রী গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন তাঁর বিরুদ্ধে। বিবাহ-বিচ্ছেদ না হলেও এখনও তাঁদের মধ্যে আইনি টানাপোড়েন রয়েছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি হানি সিংয়ের নতুন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পুরনো চেহারার থেকে অনেকটাই ওজন কমিয়ে একেবারে বদলে গিয়েছেন তিনি।

পারিবারিক অশান্তির জেরে দীর্ঘদিন গান থেকেও দূরে তিনি। ফলে এই ছবি দেখে অনেকেরই প্রশ্ন, হানি সিং কি অসুস্থ? ছবিতে স্পষ্ট হয়েছে তাঁর শারীরিক পরিবর্তন। এবং তারই সঙ্গে তাঁর চোখেমুখে ফুটে উঠেছে অসুস্থতার ছাপ। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন হানি সিং। সেই ছবিতেই ধরা পড়েছে নিজের ওজন প্রচুর ঝরিয়ে ফেলেছেন হানি সিং। তাঁর অ্যাবস রয়েছে, কিন্তু টি-শার্টে ঢাকা পড়েছে সেটি। তবে বাইসেপ দেখা যাচ্ছে হানি সিংয়ের।
হানি সিং যে ফিটনেস নিয়ে এই মুহূর্তে চর্চা করছেন, সেটা তাঁর নতুন ছবিতে দেখা যাচ্ছে। মাসলগুলো স্পষ্ট বোঝা গেলেও হানি সিংয়ের চোখেমুখে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। তাতেই ভক্তরা ভাবছেন, পারিবারিক অশান্তির কারণেই হয়তো হানি সিংয়ের শরীরে ও মুখে সেই ছাপ স্পষ্ট হয়েছে। তবে বহুদিন পর হানি সিংকে সোশ্যাল মিডিয়ায় পেয়ে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। কেউ কেউ লিখেছেন, ‘দ্য কিং ইজ ব্যাক’।
ফের কঠিন রোগে আক্রান্ত হানি সিং, ভাইরাল ছবি দেখে প্রশ্ন তুলছেন ভক্তরা!

বলিউডের বহু জনপ্রিয় ডান্স নম্বরের সৃষ্টি করেছেন হানি সিং। শেষ কয়েক বছর ধরে সাইয়াজি, কাঁটা লাগা ও শোর মচেগার মতো হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। অভিনয়ের চেষ্টাও করেছেন হানি সিং। তবে শেষ তিনি শিরোনামে ছিলেন স্ত্রীর সঙ্গে অশান্তির কারণে।









