নজরবন্দি ব্যুরো: নন্দীগ্রামের মঞ্চ থেকেই শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিলেন ফিরহাদ ।সভার শুরু থেকে শেষ পর্যন্ত কেউ কারোর নাম করলেন না। তবে কথার ফাঁকে বিঁধলেন একে অপরকে। একেরপর এক চললো নিশানা। দলীয় কোন্দল যেন আরও স্পষ্ট হল। সকাল থেকেই অরাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে নন্দীগ্রামের নাম না করেই ববি হাকিমকে কটাক্ষ করেন, মন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃঅর্ণব গোস্বামীর জামিন না পাওয়া নিয়ে বিস্ফোরক টুইট সোনা মহাপাত্রর!
তিনও বলেন, “তেরো বছরে নন্দীগ্রামকে মনে পড়েনি৷ আজ পরব বলে মনে পড়েছে।” এছাড়াও নন্দীগ্রামের আন্দোলনে কথা বলতে গিয়ে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এদিন তিনি উল্লেখ করেননি। আর শুভেন্দুর এই মন্তব্যকেই ঘিরেই নাম না করেই ববি হাকিম বলেন, ”আমি কাউকে কিছু বলতে চাই না। আমি রথ নই, পথ নই, সেটা অন্তর্যামী জানে।
আমি শুধু এটুকু বলতে চাই, নন্দীগ্রাম আন্দোলন বাংলার মানুষের কাছে স্বাধীনতা অন্দোলনের থেকে কম নয়। আর এই অন্দোলন সংগঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই কথা কেউ যেন ভুলে না যায়। এই কথা কেউ যেন অস্বীকার না করে। ভারতের স্বাধীনতা অন্দোলনের কথা উঠলে গান্ধীজিকে অস্বীকার করা যাবে না।
নন্দীগ্রামের মঞ্চ থেকেই শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিলেন ফিরহাদ ।তেমনই নন্দীগ্রাম আন্দোলনের কথা যতবার উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উচ্চারণ করতে হবে।” ফলে এদিনের অরাজনৈতিক জনসভায় অনেকটাই জল্পনা উস্কে দিল মন্ত্রী শুভেন্দু অধিকারী।



