Hair Care Routine: চুল কিছুতেই বাড়ছে না? আপনিও এই ভুলগুলো করছেন না তো?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুন্দর একরাশ ঘন কালো চুল, সব মেয়েদেরই এরকম স্বপ্ন থাকে। চুল সব মহিলাদেরই দুর্বলতার জায়গা! বড় চুল অনেকেই পছন্দ করেন। শরীর, ত্বকের মতো চুলেরও সমান যত্ন প্রয়োজন। কিন্তু সময়ের অভাবে চুলের যত্ন নেওয়া হয়ে ওঠে না, ফলে ঘন লম্বা চুলের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। চুল লম্বা করতে চাইলে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। কিছু ঘরোয়া নিয়ম মেনে চললেই কম সময়ে আপনার চুল হয়ে উঠতে পারে লম্বা।

আরও পড়ুনঃ ভবিষ্যতে মানুষ বাস করবে কৃষ্ণগহ্বরে, আদৌ কি সম্ভব? কেন এমন বলছেন বিজ্ঞানীরা?

অনেকেই সময়ের অভাবে চুলের পর্যাপ্ত পরিচর্যা করে উঠতে পারেন না। কিন্তু কেশ বিশেষজ্ঞরা বলছেন, চুল ভাল রাখতে আলাদা করে কোনও সময় দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রাত্যহিক জীবনযাপনে যদি একটু বদল আনা যায় তা হলে ভাল থাকবে চুল। অনেকেরই চুল দ্রুত বাড়তে চায় না। চুল ভাল রাখতে প্রাত্যহিক খাদ্যাভ্যাসে আনতে হবে বদল।

 চুল কিছুতেই বাড়ছে না? আপনিও এই ভুলগুলো করছেন না তো?
চুল কিছুতেই বাড়ছে না? আপনিও এই ভুলগুলো করছেন না তো?

প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খান – চুলের কেরাটিন উপাদান বজায় রাখতে রোজের খাবারে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খান। প্রোটিন চুল ভাল, চুলের মসৃণতা ও কোমলতা বজায় রাখতেও প্রোটিন আছে এমন বেশি খাওয়া প্রয়োজন।

চুল ভাল রাখতে জলের ভূমিকা অপরিহার্য। নিজেকে আর্দ্র রাখতে তাই প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন। জল চুলের আগাগোড়া দৃঢ় ও মজবুত করে। বেশি শ্যাম্পু করলে চুল শুষ্ক হয়ে যাবে, ভেঙে যাবে। চুলের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যাবে। চুলের পুষ্টি কমে গেলে বাড়তে চাইবে না।

 চুল কিছুতেই বাড়ছে না? আপনিও এই ভুলগুলো করছেন না তো?
চুল কিছুতেই বাড়ছে না? আপনিও এই ভুলগুলো করছেন না তো?

রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনী এড়িয়ে চলুন – চুলের যত্ন নিতে অনেকেই বাজারচলতি নামী-দামি প্রসাধনী ব্যবহার করেন। এতে চুল সাময়িক ভাবে জেল্লাদার হলেও ভিতরে ভিতরে চুলের ক্ষয় ঘটতে থাকে। আসলে এই সব প্রসাধনীতে রাসায়নিক দ্রব্য মিশ্রিত থাকে। ফলে দীর্ঘ দিন ধরে এই ধরনের প্রসাধনী ব্যবহারে আদতে চুলের ক্ষতিই হয়।

চুলে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার কমানো – সাজগোজের অন্যতম অনুষঙ্গ হল চুল। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার দিয়ে চটজলদি চুলের সাজও করে ফেলা যায়। অনেকে এই ধরনের প্রসাধনমূলক যন্ত্র হামেশাই ব্যবহার করে থাকেন। মাত্রাতিরিক্ত হারে এই যন্ত্রপাতি ব্যবহারের ফলে চুল ঝরার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। তাই চুল ভাল রাখতে এই ধরনের যন্ত্রপাতি ব্যবহার থেকে দূরে থাকুন।

চুল কিছুতেই বাড়ছে না? আপনিও এই ভুলগুলো করছেন না তো?

চুলের যত্ন নেওয়ার সঠিক সময় কখন জানেন? দেখে নিন কিছু গুরুত্বপূর্ণ টিপস... | Night time hair care routine - TV9 Bangla News
চুল কিছুতেই বাড়ছে না? আপনিও এই ভুলগুলো করছেন না তো?

ধূমপান থেকে দূরে থাকুন – ধূমপান শুধু স্বাস্থ্যের পক্ষে নয়, চুলের জন্য ক্ষতিকর। ধূমপান করলে যে টক্সিন তৈরি হয় শরীরে, তা চুলের বৃদ্ধিতে বাধা দেয়। অতিরিক্ত স্ট্রেস চুল পড়ার কারণ। তাই চুল বড় করতে নিজেকে স্ট্রেস মুক্ত রাখার চেষ্টা করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর