গরমে স্ক্যাল্পে চিটচিটে ভাব, দুর্গন্ধ, এই মরশুমে চুলের দেখভাল করবেন কীভাবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গরমের নাজেহাল অবস্থা সকলের। দিনে বাইরে বেরোলে চড়া রোদে চামড়া যেন পুড়ে যায়। ঘামের কারণে অস্বস্তি তো রয়েছেই। এই সময় চুলের অবস্থাও খারাপ হয়ে যায়। গরম হাওয়া, ঘামের চোটে স্ক্যাল্পে তৈলাক্তভাব দেখা যায়, চুল থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি (Hair care solution) পাবেন কীভাবে?

গরমে স্ক্যাল্পে চিটচিটে ভাব, দুর্গন্ধ, এই মরশুমে চুলের দেখভাল করবেন কীভাবে?

আরও পড়ুন: আসছে মির্জাপুর সিজন ৩, মুক্তি কবে?

সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার শ্যাম্পু করতে হবে। রোজ বাইরে বেরোলে বা অত্যধিক ঘাম হলে ১ দিন অন্তর অন্তর শ্যাম্পু করতে পারেন। তবে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। ভুলেও স্ক্যাল্পে লাগাবেন না। স্ক্যাল্পে কেবল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন। কন্ডিশনার লাগাবেন কেবল চুলে। ৩-৪ মিনিট রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।

গরমে স্ক্যাল্পে চিটচিটে ভাব, দুর্গন্ধ, এই মরশুমে চুলের দেখভাল করবেন কীভাবে?

শ্যাম্পু করার সময় না থাকলে স্ক্যাল্পের চিটচিটে ভাব দূর করতে বেবি পাউডার ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পাউডার স্ক্যাল্পে দিয়ে ঝেড়ে নিন। এটি চুলের তৈলাক্তভাব দূর করতে সাহায্য করবে। চুল আঁচড়ানোর জন্য ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন। প্রয়োজনের বেশি মাথায় চিরুনি দেবেন না। যত বেশি চিরুনি বোলাবেন স্ক্যাল্পে ততই সিবাম উৎপাদন হবে, এরফলে তৈলাক্ততার সমস্যা আরও বাড়বে। খুশকির সমস্যা থাকলে চিটচিটে ভাব বাড়তে পারে। সেক্ষেত্রে খুশকি দূর করার ট্রিটমেন্ট প্রয়োজন।

গরমে স্ক্যাল্পে চিটচিটে ভাব, দুর্গন্ধ, এই মরশুমে চুলের দেখভাল করবেন কীভাবে?

গরমে স্ক্যাল্পে চিটচিটে ভাব, দুর্গন্ধ, এই মরশুমে চুলের দেখভাল করবেন কীভাবে?

এই মরশুমে চুলের যত্নের কথা ভেবে হিট ব্যবহার করা থেকে বিরত থাকুন। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, কার্লার, ক্রিম্পার ঘন ঘন ব্যবহার করবেন না। শ্যাম্পুর পর খোলা হাওয়ায় চুল শুকিয়ে নিন। লিভ ইন সিরাম ব্যবহার করতে পারেন এতে চুল ভালো থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত