অ্যামাজন প্রাইমের সবচেয়ে প্রতীক্ষিত সিরিজটি ফিরে আসছে এবং মির্জাপুর সিজন ৩-এর নতুন আপডেটগুলি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের কাস্টদের দ্বারা শেয়ার করা হয়েছে। এই সময়ে, সবাই শোটির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছিল তবে প্রাইম ভিডিওতে নতুন সিরিজ আসার কারণে এটি স্থগিত করা হয়েছিল।
আরও পড়ুন: শুটিং সেটে গুরুতর আহত কোয়েল, হাতে ফ্র্যাকচার! এখন কেমন আছেন অভিনেত্রী?



চলতি মাসেই অ্যামাজন প্রাইম ভিডিও-য় প্রিমিয়ার হতে চলেছে ‘মির্জাপুর সিজন ৩’-র। করণ অংশুমানের তৈরি এই সিরিজে উন্মোচিত হতে চলেছে অ্যাকশনধর্মী এই ক্রাইম থ্রিলারের আরও এক রক্তক্ষয়ী অধ্যায়। ছবির প্রেক্ষাপটে ফুটে উঠতে চলেছে ত্রিপাঠী পরিবারের লড়াই, প্রতিশোধ এবং জটিল গতিপ্রকৃতি।



এই মরশুমে যা আরও গভীর হতে চলেছে। এই সিরিজ ও বেশ তারকাখচিত হতে চলেছে। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কলিন ভাইয়ার ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। আর থাকছেন গুড্ডু পণ্ডিত-রূপী আলি ফজলও।
আসছে মির্জাপুর সিজন ৩, মুক্তি কবে?
এর পাশাপাশি ফুলচাঁদ মুন্না ত্রিপাঠীর ভূমিকায় দেখা যাবে দিব্যেন্দু শর্মাকে। আবার বীণা ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করছেন রসিকা দুগলকে। আর গজগামিনী গোলু গুপ্তার ভূমিকায় থাকছেন শ্বেতা ত্রিপাঠী শর্মা।







