নজরবন্দি ব্যুরোঃ টানা হার এবং ড্রয়ে চাপ বাড়ছিল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। শেষমেশ পদত্যাগই করে ফেললেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ বস। শনিবারের বারবেলায় হাবাস জানিয়ে দিলেন, তিনি সরে দাঁড়াচ্ছেন। হাবাস সরে দাঁড়ানোয় সহকারী কোচের ভূমিকায় থাকা ম্যানুয়েল ক্যাসকালানা আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুনঃ বিরাট বিতর্কের অবসান ঘটাতে ব্লু প্রিন্ট তৈরি বোর্ডের, ফুরফুরে মেজাজে ভারতীয় দল


বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করার পর হতাশা গোপন করেননি হাবাস। প্লে-অফে টিম পৌঁছতে পারবে কিনা, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। কোচ হিসেবেও যে খুব একটা স্বস্তিতে ছিলেন না, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই সময় থাকতেই সরে গেলেন তিনি।
টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল এটিকে মোহনবাগান। কেরল ব্লাস্টার্সকে হারিয়ে অভিযান শুরু করার পর ডার্বিতে কাঙ্খিত জয় এসেছিল। কিন্তু তারপর থেকে টানা ব্যর্থতা। মুম্বই সিটি থেকে প্রচুর টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে হুগো বৌমাসকে।
আচমকা এটিকে মোহনবাগান ছাড়লেন হাবাস!
কিন্তু তারপরও আসেনি প্রত্যাশিত ফল। রক্ষণ সংগঠন করতে ব্যর্থ হন হাবাস। দু’বার কলকাতার দলকে চ্যাম্পিয়ন করলেও এবার সেই চেনা ছন্দে পাওয়া যায়নি এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচকে। দলে একটা ছন্নছাড়া ভাব দেখা যাচ্ছিল। সব কিছু বুঝে বুদ্ধিমত্তার পরিচয় দিলেন হাবাস বলে মনে করছেন ময়দানের অনেকের।









