দেশজুড়ে ধিক্কারের জের, ৩ মাসের জন্যে অক্সিজেন সিলিন্ডারে কর ছাড় কেন্দ্রের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে ধিক্কারের জের, অক্সিজেন সিলিন্ডারে চাপানো ১২ শতাংশ জিএসটি তুলে নিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আজ থেকেই সস্তা হচ্ছে অক্সিজেন। কেন্দ্রের সিদ্ধান্তের কারণে এতদিন ১২ শতাংশ কর চাপানো ছিল। যার ফলে কেন্দ্রীয় সরকার প্রতিটি অক্সিজেন সিলিন্ডার পিছু ৫০ থেকে ৫৫ টাকা কর আদায় করত। আজ থেকেই প্রতিটি অক্সিজেন সিলিন্ডার পিছু দাম কমবে অন্তত ৫০ টাকা। এই ছাড় মিলবে মাত্র ৩ মাসের জন্যে!

আরও পড়ুনঃ উপসর্গ আছে তবু ১২ দিনের আগে সুযোগ নেই পরীক্ষার, কোথাও আবার রিপোর্ট পেতে ঢের দেরী।

শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডারে কর ছাড় দেওয়া হল তাই নয়, অক্সিজেন সিলিন্ডারের উৎপাদন সামগ্রীতেও কর ছাড় দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন চিকিৎসকরা। তাঁদের দাবি জীবনদায়ী অক্সিজেনের ওপর কর নেওয়াটাই অপরাধের বিষয়। তাই ছাড় দিয়ে কোন মহৎ কাজ কেন্দ্র করেনি। এখন যেটা মূল সমস্যা অক্সিজেন পাওয়া। সেই উৎপাদনে জোর দিক সরকার। ডাক্তার কাজল কৃষ্ণ বনিক কেন্দ্রকে অনুরোধ করেছেন দ্রুত অক্সিজেন সরবরাহের ব্যাবস্থা করা হোক দেশের সব হাসপাতালে।

উল্লেখ্য, এদিন অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ২০ জনের। এই মুহুর্তে অক্সিজেন সঙ্কট সাথে নিয়ে লড়ছে একাধিক হাসপাতাল। দিল্লির মেট্রো হাসপাতালে এবার অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ৭০ জন রোগী রয়েছেন। তার মধ্যে ৫০ জনের অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন শেষ তাই নিতান্ত বাধ্য হয়েই এইসব রোগীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।

দিল্লির ফর্টিস হাসপাতাল এবং ধরমবীর সোলাঙ্কি হাসপাতালেও শেষ হয়ে গেছে অক্সিজেন। পাশাপাশি গুরুগ্রামের ম্যাক্স হেলথকেয়ার হাসপাতালে যা অক্সিজেন মজুত রয়েছে ২ তা দিয়ে বড়জোর দুঘন্টা চালানো সম্ভব। নিরুপায় শতাধিক স্বাস্থ্য কর্মী, নার্স, চিকিৎসক। চোখের সামনে দাঁড়িয়ে দেখছেন ধিরে ধিরে থেমে গেল ২০ জনের হৃদস্পন্দন। মর্মান্তিক ঘটনাটি ঘটল দিল্লীর জয়পুর গোল্ডেন হাসপাতালে। এখনও লড়ছেন ২১৫ জন। তাঁর আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালেও অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু ঘটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর