নজরবন্দি ব্যুরোঃ ফের পুলওয়ামায় সন্ত্রাসবাদের ছায়া। শনিবার পুলওয়ামার মেইন চকের ওপর একটি পুলিশ পোস্টে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। স্প্লিন্টারের ঘায়ে ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই পুলিশকর্মী। ঘটনার পর থেকে ওই এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
Jammu & Kashmir | Terrorists hurl grenade towards police post near Post Office, Pulwama
Details awaited.
— ANI (@ANI) December 26, 2021
সূত্রের খবর, ঘটনার পর থেকেই ফেরার ওই জঙ্গি। জঙ্গির খোঁজে এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি। বর্ষবরণের মরশুমে এই জঙ্গি হামলা রীতিমতো নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
আরও পড়ুনঃ Primary School Opening: কবে খুলছে প্রাথমিক স্কুল? কি জানাচ্ছেন শিক্ষা দফতর?
২২ ডিসেম্বর জম্মু-কাশ্মীরের দুটি জায়গায় জঙ্গিদের গুলিতে একজন নিরাপত্তারক্ষী এবং সাধারণ মানুষের মৃত্যু হয়। শ্রীনগরের নোয়াকোদালে একজনের মৃত্যু হয়েছে। অনন্তনাগে একজন এএসআইয়ের মৃত্যু হয়।
যদিও এই ঘটনা নতুন কিছু নয়। গত কয়েকমাস ধরেই জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষের ওপর হামলা চালায় সন্ত্রাসবাদী সংগঠনগুলি। সেইসঙ্গে সন্ত্রাস মুক্ত করার প্রক্রিয়া জারি রেখেছে নিরাপত্তারক্ষীরা। তবুও হামলা জারি রয়েছে। গত সপ্তাহেই পুলওয়ামায় একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়।
ফের পুলওয়ামায় সন্ত্রাসাবাদের ছায়া, আহত দুই পুলিশকর্মী

২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে সেনা বাহিনীর বাসে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় ৪০ জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সেনা জওয়ানদের মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে তোলপাড় হয় উপমহাদেশীয় কূটনৈতিক পরিস্থিতি। ফের পুলিশ পোস্টে হামলার পরেই প্রশ্ন উঠছে উপত্যকার নিরাপত্তা নিয়ে।



